সোমবার, ২৯ জুন ২০২৬

ভয়েস অফ আমেরিকার ব্যতিক্রমী উদ্যোগ,নির্বাচন ও প্রাসঙ্গিক বিষয়ে নেয়া সাক্ষাৎকারে যে যা বললেন(২য় পর্ব)

নির্বাচন নিয়ে ভারতের ভূমিকা প্রশ্নে তিনি বলেন,এটা আমার কাছে অস্পষ্ট মনে হয়েছে।ভারতের ভূমিকা যে কি?তারা কি সরকারকে সমর্থন করছে? তাদের সাথে এতদিনকার যে সম্পর্ক তাতে তো মনে হয় তাদেরকে তো আসলে আওয়ামী লীগের সাথে কমফোর্টেবল থাকার কথা।স্পষ্ট তো তারা সমর্থন জ্ঞাপন করেছেন সেটা দেখি না। আগামী সংসদের মেয়াদ কতোদিন হতে পারে প্রশ্নে সাবেক এই ছাত্রনেতা বলেন,এটা সংসদ হচ্ছে নাকি? এটা ক্রিটিক্যাল প্রশ্ন।সংসদ হলে নয় এই প্রশ্ন হতো। গায়ের জোরে কতদিন টিকতে পারে সেটা দেখতে হবে। যতদিন থাকতে পারে ততদিন এই সংসদ থাকবে। “অত্যন্ত দুঃখজনক ভারত আমাদের কাছের বড় প্রতিবেশী আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান অস্বীকার্য।বাংলাদেশের মানুষ অত্যন্ত ভালোবাসার সাথে ভারতের ভূমিকা লালন করে এবং ধারণ করে। এখন মনে হচ্ছে বাংলাদেশের সাথে তাদের (ভারতের )বন্ধুত্ব নয়।স্পেসেপিক আওয়ামী লীগের সাথে তাদের বন্ধুত্ব।বাংলাদেশের মানুষের সাথে তাদের বন্ধুত্বটা থাকুক এটা হয়তো ভারত চাচ্ছে না।ভারত চাচ্ছে হয়তো শেখ হাসিনা অথবা তার দলের সাথে বন্ধুত্ব থাকুক।আজ বাংলাদেশের সকল মানুষ উন্মুখ হয়েছিল গণতন্ত্রের প্রতি ভারত সমর্থন দিক।কিন্তু দুঃখজনক হলেও সত্য ২০১৪ সালে নির্বাচনে ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব সুজাতা সিং এসে ইলেকশনটা করিয়ে নিল।তেমনি ভাবে ২০১৮ সালের ভারতের সহযোগিতায় নির্বাচন করিয়ে নিয়েছে।এবার তো বিশ্বের সকল গণতান্ত্রিক দেশের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে।এবং সমর্থনের ধরনটা কি বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের নির্বাচনে আমরা হস্তক্ষেপ করব না।বাংলাদেশের মানুষ যে শেখ হাসিনা ওয়াজেদ কে চায় না তত্ত্বাবধায়ক সরকার চায় সেটা জেনেও তারা আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে।” ভোয়ার ভারতের ভূমিকা প্রশ্নে উপরোক্ত মন্তব্য করেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল। আগামী সংসদের মেয়াদ কতোদিন হতে পারে প্রশ্নে কায়সার কামাল বলেন,২০১৪ সালের নির্বাচনে ১৫৪ জন ব্যক্তি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়।১৫৪ জন শপথ নিল তারপরে প্রধানমন্ত্রী বলেছিলেন এটা সংবিধান রক্ষা নির্বাচন কয়েকদিন মধ্যে আমরা পূর্ণাঙ্গ নির্বাচন করব।তখন ভারতের সহযোগিতায় বলেন আর যাই বলেন ২০১৪ থেকে আজ পর্যন্ত তিনি ক্ষমতায় আছেন। যদি ডেমোক্র্যাটিকস ভেলুস… তাহলে এরকম একটি ফারসিকেলি ইলেকশন স্থায়িত্ব বেশিদিন হওয়ার কথা নয়। (তৃতীয় পর্ব শীঘ্রই আসছে)

এই বিভাগের সব খবর

বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ রক্ষাসহ জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার জন্য সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে

বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন-বাংলাদেশ একটি উন্নয়নশীল উর্বর দেশ। বর্তমান সরকার দেশের পরিবেশের উন্নয়নে জলবায়ু...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে অভিহিত করেছেন। আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ...

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন...

সর্বশেষ

বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ রক্ষাসহ জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার জন্য সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে

বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায়...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...