বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বন্দর এলাকায় ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের আগুন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-১১ আসনের বন্দর থানা এলাকার নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনের একটি ভোটকেন্দ্র এটি।

শনিবার (৬ জানুয়ারি) ভোর ৪টার দিকে থানার ৩৮ নম্বর ওয়ার্ড ধুপপুল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ দুপুরের দিকে বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শামীম বলেন, দুর্বৃত্তের আগুনের খবর পেয়ে আমরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আমাদের ২টা ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টা করে ভোর পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এতে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।

এ বিষয়ে ওয়ার্ড আ.লীগ নেতা সালাউদ্দিন বাদশা বলেন, ভোরে স্কুলের হেড মাস্টারের রুমের পিছনের জানালা ভেঙে দুবৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এতে স্কুলের প্রধান শিক্ষক সুব্রা রানী দের মূল্যবান কম্পিউটার, বিভিন্ন বই ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পরে আমরা থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় বেলাল হোসেন (৪০) নামে এক...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের যৌথ উদ্যোগে ২৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য...

সর্বশেষ

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...

চট্টগ্রামে আমদানি খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন শনাক্ত, ১৯ লাখ টাকা রাজস্ব আদায়

চট্টগ্রামে একটি আমদানিকৃত খাদ্যপণ্যের চালানে ঘোষণার তুলনায় অতিরিক্ত পণ্য...