বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

ইতিহাসের সবচেয়ে স্বল্পস্থায়ী টেস্টে প্রোটিয়াদের সাত উইকেটে হারিয়ে সিরিজ ড্র করলো ভারত

- Advertisement -
Single page 1st Paragraph

কেপটাউন টেস্টের প্রথম দিনের ম্যাচ রিপোর্টে উল্লেখ করেছিলাম,এই টেষ্ট কতোটা সময় স্থায়ী হয় তা জানতে আজ ৪ ডিসেম্বর টেস্টের দ্বিতীয় দিনে চোখ রাখতে। গতকাল নিজেদের দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে ৬২ রানে প্রথম দিনের খেলা শেষ করা দক্ষিণ আফ্রিকা ৩৬ রানে পিছিয়ে থেকে আজ খেলতে নেমে স্কোরবোর্ডে চার রান যোগ করতেই চতুর্থ উইকেট হারায়।এরপর ৮৫ রানে পঞ্চম,১০৩ রানে ষষ্ঠ উইকেট হারায়।৫ রানের লীড নিয়ে তখন এটা নিশ্চিত হয়,অন্ততঃ ইনিংস ব্যবধানে হারছেনা স্বাগতিকেরা।১১১ রানে সপ্তম উইকেট হারানো দক্ষিণ আফ্রিকার ইনিংস সেরা জুটি গড়ে ওঠে তারপরেই।অপর প্রান্তে দলের ব্যাটাররা আসা যাওয়ার মিছিলে মত্ত থাকলেও একপ্রান্তে এইডেন মার্করাম ছিলেন আশ্চর্য রকমের অবিচল।জাসপ্রীত বুমরাহ অন্য প্রোটিয়া ব্যাটারদের জন্য রীতিমতো যমদূত হিসেবে আজ আভির্ভূত হলেও মার্করামের কাছে কেউই পাত্তা পাচ্ছিলেন না।অষ্টম উইকেটে রাবাদাকে নিয়ে ৫১ রানের জুটি গড়েন এইডেন মার্করাম।যেখানে রাবাদার রান দুই! ব্যাটসম্যানদের বধ্যভূমীতে রাজকীয় ষ্টাইলে ১০৬ রানের ইনিংস খেলে মার্করাম আট নম্বর উইকেট হয়ে আউট হলে ভাঙে সেই জুটি।

১০৩ বল খেলে ১৭ টি বাউন্ডারির সাথে তিনটি ছক্কায় সাঁজানো মার্করামের ইনিংসটি টেস্ট ইতিহাসেরই অন্যতম সেরা একটি ইনিংস হিসেবে বলছেন সাবেক গ্রেটদের অনেকে।মজার বিষয় হলো দলের দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান করেন এলগার!শেষ পর্যন্ত ১৭২ রানে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস শেষ হলে ভারতের সামনে জয়ের জন্য ৭৯ রানের লক্ষ্য দাঁড়ায়।ভারতের হয়ে বুমরাহ ৬১ রানে ৬ উইকেট নেন। যা কিনা মাত্র বারো ওভারেই তিন উইকেট হারিয়ে তুলে নিয়ে ইতিহাসের সবচেয়ে স্বল্পস্থায়ী টেস্টে সাত উইকেটে জয়ী হয়ে সিরিজ ড্র করতে সমর্থ হয়। প্রথম ইনিংসে প্রোটিয়াদের ধ্বসিয়ে দেয়া মোহাম্মদ সিরাজ ম্যাচ সেরা ও ক্যারিয়ারের সমাপ্তি টানা ডিন এলগার সিরিজ সেরার পুরস্কার পান। সংক্ষিপ্ত স্কোর:-দক্ষিণ আফ্রিকা ৫৫ ও ১৭২/১০(৩৬.৫) এইডেন মার্করাম ১০৬,জাসপ্রিত বুমরাহ ৬/৬১। ভারত ১৫৩ ও ৮০/৩(১২) ফলাফল:- ভারত ৭ উইকেটে জয়ী। ম্যান অফ দ্য ম্যাচ:- মোহাম্মদ সিরাজ। প্লেয়ার অফ দ্য সিরিজ:- ডিন এলগার।

এই বিভাগের সব খবর

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। তৎকালীন ১/১১ এর সেনাসমর্থিত তত্বাবধায়ক সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ২০০৭...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...

সর্বশেষ

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...

অভিবাসন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মাখোঁ

লন্ডনে প্রদর্শনীর জন্য ধার দেওয়া ফ্রান্সের ঐতিহাসিক বেয়ু ট্যাপেস্ট্রি...

নাজিরারটেকে মাছ ধরার ট্রলার ডুবে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি...

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও শান্তি...