বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নজিবুল বশর ভান্ডারী

- Advertisement -
Single page 1st Paragraph
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে ডেকে এই ঘোষণা দেন তিনি। এবারের নির্বাচনে ফুলের মালা প্রতীক পেয়েছিলেন সৈয়দ নজিবুল বশর।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে প্রার্থী হয়েছেন আটজন। এরমধ্যে, আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন খাদিজাতুল আনোয়ার।

এছাড়া, আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হোসাইন মো. আবু তৈয়ব তরমুজ প্রতীকে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মীর মুহামমদ ফেরদৌস আলম চেয়ার প্রতীকে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ হামিদ উল্লাহ মোমবাতি প্রতীকে, জাতীয় পার্টির মোহাম্মদ শফিউল আজম চৌধুরী লাঙ্গল প্রতীকে, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহজাহান ঈগল প্রতীক নিয়ে, বাংলাদেশ সুপ্রীম পার্টির শাহজাদা সৈয়দ সাইফুফদ্দীন আহমদ একতারা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আর বাংলাদেশ তরিকত ফেডারেশনের সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ফুলের মালা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তবে নির্বাচনের আগমুহূর্তে সরে দাঁড়ালেন তিনি।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় বেলাল হোসেন (৪০) নামে এক...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের যৌথ উদ্যোগে ২৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য...

সর্বশেষ

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...

চট্টগ্রামে আমদানি খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন শনাক্ত, ১৯ লাখ টাকা রাজস্ব আদায়

চট্টগ্রামে একটি আমদানিকৃত খাদ্যপণ্যের চালানে ঘোষণার তুলনায় অতিরিক্ত পণ্য...