বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

আমার নির্বাচনী এলাকার উন্নয়নে নিজেকে উজাড় করে দেব : মতবিনিময় সভায় আবদুচ ছালাম

- Advertisement -
Single page 1st Paragraph

পাঁচলাইশ ৩নং ওয়ার্ডে চট্টগ্রাম-৮ আসনে জনগণের মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালামের কেটলি মার্কার সমর্থনে পাঁচলাইশ ৩নং ওয়ার্ডে ১৭ কেন্দ্রের চেয়ারম্যান ও সচিদের সাথে মতবিনিময় সভা আজ বুধবার বিকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় আবদুচ ছালাম বলেন, অনেকই আপনাদের কাছে ভোট চাইতে এসেছেন কিন্তু ভোট দেয়া যাবে শুধু একজনকেই। তাই আপনার ভোটটি কাকে দিয়ে পাঁচ বছরের জন্য সংসদে পাঠাবেন এটা ভেবে চিন্তে সিদ্ধান্ত নিবেন।

আমরা যারা ভোট প্রার্থী হয়েছি তাদের অনেকেই ছোট কিংবা বড় পরিসরে দায়িত্ব পালন করেছি। কার সফলতা কতটুকু আপনারা জানেন। আমি দশ বছর সিডিএর চেয়ারম্যানে দায়িত্বে ছিলাম, আমার কাজগুলো বর্ণণার প্রয়োজন আছে বলে আমি মনে করিনা। আমার কাজগুলো নগরী কেবল একটি ওয়ার্ডে বা থানায় নয়, মহানগরের ৪১টি ওয়ার্ড জুড়ে দৃশ্যমান। কাজের সাফল্য বিবেচনায় আমি আপনাদের কাছে কেটলী মার্কায় আমার জন্য ভোট প্রত্যাশা করতেই পারি।

আপনারা আমাকে জয়যুক্ত করে দায়িত্ব দিয়ে সংসদে পাঠিয়ে দেখেন, আমি এলাকার উন্নয়নে নিজেকে উজার করে দেব।
তিনি আরো বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখা, মুক্তিযুদ্ধে চেতনা বাস্তবায়ন এবং স্মার্ট বাংলাদেশ নির্মাণে সবাইকে ভোট কেন্দ্রে আসতে হবে। এবং সব ধরনের ভয়-ভীতি, আশঙ্কা উপেক্ষা করে কেটলি প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।

পাঁচলাইশ ৩নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলামের সভাপতিত্বে ও নগর যুবলীগের সাবেক সদস্য জিএস কফিল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী সৈয়দ সিরাজুল ইসলাম কমু. জাহাঙ্গীর আলম সর্দার, আব্দুস সালাম, নুর ইসলাম সর্দার, সাইফুুদ্দিন জহুর,হামিদ সাহের, আব্দুল কাদের সর্দার, ফজলুল কাদের সর্দার, কাজী লোকমান সর্দার, জিন্নাত আলি সর্দার, আব্দুর শুক্কুর সর্দার, এয়াকুব সর্দার. আব্দুল জলিল সর্দার. মঈনউদ্দিন মহিন সর্দার. শাহাজান, শরীফ উদ্দিন, এয়াকুব জাবেদসহ ১৭ কেন্দ্রের চেয়ারম্যান, সচিব ও আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও তিনি কৈবত্য পাড়া, পশ্চিম ষোলশহর আছিয়া কলোনী, পূর্ব ষোলশহর ঘাসিয়ারপাড়া, বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডী, বোয়ালখালী পৌরসভার নবাব আলী চৌধুরীর বাড়িতে উঠান বৈঠক ও গণসংযোগ করে ভোটারদের সাথে কুশল বিনিময় ও কেটলি মার্কায় ভোট চান।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় বেলাল হোসেন (৪০) নামে এক...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের যৌথ উদ্যোগে ২৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য...

সর্বশেষ

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...

চট্টগ্রামে আমদানি খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন শনাক্ত, ১৯ লাখ টাকা রাজস্ব আদায়

চট্টগ্রামে একটি আমদানিকৃত খাদ্যপণ্যের চালানে ঘোষণার তুলনায় অতিরিক্ত পণ্য...