সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

গুজব ও প্রলোভনের ফাঁদে পা না দিয়ে উন্নয়ন কাজের মূল্যায়ন করুন : প্রচারণাকালে স্বতন্ত্র প্রার্থী ছালাম

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম বোয়ালখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ, পথসভা ও মতবিনিময়কালে বলেন, কোনা মিথ্যা প্রলোভন ও গুজবে আর মানুষ ভুলবে না। অনেকেই আছেন গুজবের উপর নির্ভর করতে চায়, তারা আসলে এখনো বোকার স্বর্গে বসবাস করছে। তারা ভুলে যান, জননেত্রী শেখ হাসিনার পরিচালনায় দেশ এগিয়েছে অনেকদূর। শিক্ষা ও তথ্যপ্রযুক্তির অভূতপূর্ব উন্নয়নের ফলে মানুষ সহজেই সত্যমিথ্যা যাচাইয়ের সুযোগ পাচ্ছেন। নির্বাচন আসলে একশ্রেণীর মানুষ মিথ্যা আশ্বাসের ফুলঝুরি, নানা ধরনের গুজব ছড়িয়ে মানুষকে বোকা বানিয়ে পাঁচ বছরের জন্য বিবেক ছিনিয়ে নিতে আসে। বোয়ালখালী উপজেলার মানুষ যোগাযোগের ক্ষেত্রে নানান জটিলতায় থাকলেও শিক্ষা, সংস্কৃতি ও সচেতনতায় বহু আগে থেকেই অনেকটা অগ্রসরমান। এসব গুজববাজদের ব্যাপারে বোয়ালখালীবাসী সচেতন থাকবে এবং অতীত কাজের যথাযথ মূল্যায়নের মাধ্যমে কেটলি মার্কায় তাদের মূল্যবান রায় প্রদান করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।

তিনি গতকাল সোমবার বোয়ালখালী উপজেলার সরোয়াতলী, পোপাদিয়া, শাকপুরা এলাকায় নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা শেষে পাঁচলাইশের হাজীরপুল এলাকাবাসীর সাথে উঠান বৈঠকে মিলিত হন।

এসময় দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক আফছার উদ্দিন সেলিম, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...