সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সন্দ্বীপে পুলিশের উপর হামলা মামলার আসামী রবিউল আলম অস্ত্রসহ গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

পুলিশের ওপর হামলার ঘটনায় সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম সমিরকে (৩৮) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শনিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে ডিবি পুলিশের অভিযানে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মসিউর রহমান  বলেন, গত ২৪ ডিসেম্বর পুলিশের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি রবিউল আলম সমিরকে অভিযান চালিয়ে আটক করে ডিবি পুলিশ। এসময় তার কাছে একটি দেশীয় শুটারগান ও তিন রাউন্ড গুলি পাওয়া গেছে।

তিনি আরও বলেন, আসামির বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে সে চট্টগ্রাম জেলে রয়েছে। এই মামলার অন্য আসামিদের আটক করতে অভিযান চলছে।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী প্রচার চলাকালে পুলিশের ওপর হামলার অভিযোগে নৌকা ও ঈগল প্রতীকের ১৯ নেতা-কর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলায় ৬৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। সন্দ্বীপ থানা পুলিশের উপ-পরিদর্শক মো. জয়নুল বাদী হয়ে এই মামলা করেন।

এই বিভাগের সব খবর

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় ঠাঁই পায়নি বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো...

সর্বশেষ

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেল সরবরাহ নিয়ে শঙ্কা, দাম ছাড়াল ১০৭ ডলার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার...