সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গুনিয়ায় চাঁদের গাড়ির ধাক্কায় সংবাদকর্মীর মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

রাঙ্গুনিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইমরান হোসেন (৩০) নামে এক সংবাদকর্মী প্রাণ হারিয়েছেন।

শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে কাপ্তাই সড়কের রোয়াজারহাট এলাকায় জ্বালানি কাঠ বোঝাই দ্রুতগামী অবৈধ চাঁদের গাড়ি মোটরসাইকেল আরোহী ইমরানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷

সে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ড সিকদারপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে এবং জাতীয় দৈনিক আমাদের সময় পত্রিকার রাঙ্গুনিয়া প্রতিনিধি ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, গতরাতে মরিয়মনগর থেকে সে মোটরসাইকেল চালিয়ে সরফভাটা নিজ বাড়ি ফিরছিলো। ফেরার পথে আনুমানিক রাত দেড়টার দিকে রোয়াজারহাট মধুবনের সামনে বিপরীত দিক থেকে আসা অবৈধ জ্বালানি কাঠ বোঝাই দ্রুতগামী চাঁদের গাড়ির ধাক্কা দেয় তার মোটরবাইকটিকে।

মাথায় হেলমেট থাকলেও চাঁদের গাড়ির চাকায় চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরিবারে তার দুই বোন এবং সে একমাত্র পুত্র সন্তান ছিলো। তার এমন মৃত্যুতে বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের সব খবর

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় ঠাঁই পায়নি বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো...

সর্বশেষ

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেল সরবরাহ নিয়ে শঙ্কা, দাম ছাড়াল ১০৭ ডলার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার...