মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ফিরিঙ্গী বাজার লাকী স্টার ক্লাবের খেলোয়াড়, কর্মকর্তারা সংবর্ধিত

- Advertisement -
Single page 1st Paragraph

সিজেকেএস ও সিডিএফএ আযোজিত প্রথম বিভাগ ফুটবল লিগে ফিরিঙ্গী বাজার লাকী স্টার ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় গত রোববার সন্ধ্যায় স্থানীয় কমিউনিটি সেন্টারে ক্লাবের কর্মকর্তা, কোচ, খেলোয়াড় ও নব–নির্বাচিত সিজেকেএস কার্যকরী কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ।

৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর ও ফিরিঙ্গী বাজার লাকী স্টার ক্লাবের সভাপতি হাসান মুরাদ বিপ্লব এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিজেকেএস এর সহ সভাপতি মো. হাফিজুর রহমান, সহ সভাপতি এ.কে.এম. এহসানুল হায়দার চৌধুরী বাবুল, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ সাহাব উদ্দিন শামীম। স্বাগত বক্তব্য রাখেন লাকী স্টার ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।

বক্তব্য রাখেন মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, ক্লাবের কোচ এম.এ. রহিম, খেলোয়াড় আবুল কালাম, সংবর্ধিত অতিথি সিজেকেএস কাউন্সিলর ও চিটাগাং ক্লাব লিমিটেড এর নব–নির্বাচিত সদস্য মো. শাহ আকরাম, নব নির্বাচিত কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন, সামিউল হাসান রুমন, রন্ধন শিল্পী সাইমা সিদ্দিকা শান্তা।

এতে আরো উপস্থিত ছিলেন সাবেক প্যানেল মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, নগর আওয়ামী লীগ নেতা মো. ঈসা, কাউন্সিলর পুলক খাস্তগীর, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর লুৎফুন্নেসা দোভাষ বেবী, বন্দর সচিব ওমর ফারুক, বন্দর চীফ ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, ফিরিঙ্গী বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি জহির আহমেদ বাবুল হক, জামাল উদ্দিন চৌধুরী সেকান্দর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, মো. তারেক সর্দার, মহানগর যুবলীগের সাবেক সদস্য খোরশেদ আলম রহমান, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ অনুপ বিশ্বাস, মহানগর যুবলীগের সাবেক সদস্য তানভীর আহমেদ রিংকু। অনুষ্ঠান পরিচালনা করেন দিলরুবা খানম।

এই বিভাগের সব খবর

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে গুলি চালানো হয়েছে। এ ঘটনায় তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তা মোহিত গর্গের বরাতে মুম্বাই...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে জড়িয়ে মো. ইমন (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে...

সর্বশেষ

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে...

পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী

দেশব্যাপী চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং...

জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বব্যাপী...

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর...