হাটহাজারীর ১ নং ফরহাদাবাদ ইউনিয়নে জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ গতকাল রোববার ছোট কাঞ্চনপুর, মাহামুদাবাদ চৌমহনী বাজার, মোহছেনা পাড়া, আকবর সওদাগর ঘাঁটা, ফরহাদাবাদীর শাহ মাজার জেয়ারত, বংশাল, ইউসুফ চৌধুরী বাড়ি মসজিদ চত্বর, কৌম্মার বাড়ি ও নাগরচাঁদ বাড়ি মসজিদ চত্বর, নাজিরহাট বাজারস্থ পুরাতন ব্রিজ চত্বর, সৈয়দ বাড়ি বাড়ি জংশন, নূরআলী মিয়ার হাট বাজার চত্বরে নির্বাচনী জনসংযোগ ও সভা করেছেন।
নির্বাচনী সভায় তিনি বলেন, আমি আমার নির্বাচনী এলাকাকে অতীতের মত শান্তির জনপদ হিসাবে প্রতিষ্ঠা করবো। দায়িত্ব থাকা কালে আমি ফরহাদাবাদ, উদালিয়া, মোহছানা পাড়া দক্ষিণ পশ্চিম উদালিয়া, ত্রিপুরা পাড়াসহ বিভিন্ন স্হানের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন করেছি। এলাকার কিছু সমস্যা হয়তো থাকতে পারে। এলাকাবাসীর সমস্যার কথা আমাকে বলবেন। আমি সাধ্যমত চেষ্টা করব সমাধানের জন্য। আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে সরকার চ্যালেঞ্জ হিসেবে গ্রহন করেছে। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ন নির্বাচন করার জন্য। তাই আপনারা মনে কোন দ্বিধা দ্বন্দ না রেখে ভোট কেন্দ্রে গিয়ে নিজ নিজ ভোট দিয়ে আসবেন।এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসেন মাস্টার, ইসমাইল হোসেন মুহুরী,মঞ্জরুল আলম চৌধুরী, দেলোয়ার হোসেন মিন্টু, হোসাইন মঞ্জু, জাহেদুল আলম চৌধুরী, মো. নাসির উদ্দীন, সচিন ত্রিপুরা প্রমুখ।

