সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

রুপগঞ্জে নৌকার মিছিলে দুই গ্রুপের সংঘর্ষে আহত দুই,আট জনকে গ্রেফতার করেছে

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জের রুপগঞ্জে কাঞ্চন বাজার (সংসদীয় আসন নারায়ণগঞ্জ -১) এলাকায় ওলামা লীগের পক্ষে নৌকা মার্কার মিছিলে সামান্য ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে দুই জন আহত হয়েছেন।পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আটজনকে আটক করে বলে জানা গেছে।

২১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠিত এই সংঘর্ষে উভয় পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলে পড়ে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।একাধিক প্রত্যক্ষদর্শীর বর্ননা মতে বিকেলে উপজেলার কালাদি এলাকায় ওলামা লীগের উদ্যোগে অনুষ্ঠিত হওয়া মিছিলে ধাক্কা দেয়াকে কেন্দ্র করে কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রহমান লিটুর সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়।পরে তারা নিজ নিজ এলাকায় ফিরে এসে উত্তেজনা সংঘবদ্ধ হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।এসময় উভয় পক্ষই ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের উপর হামলে পড়লে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে।উভয়পক্ষের লোকজন রামদা,চাপাতি ও চাইনিজ কুড়ালসহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার মাধ্যমে শক্তির প্রদর্শনীতে মেতে ওঠে। এসময় রাব্বি মিয়া ও নিহাল ভুইয়া নামের দুইজন ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন। এই সংঘর্ষের বিষয়ে জানতে মোবাইলে যোগাযোগ করলে ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবির হোসেন বলেন,খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে উভয়পক্ষের আটজনকে আটক করেছে।বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন সহ অস্ত্র উদ্ধার ও জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি। এদিকে ঘটনার পরপরই সংঘর্ষের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মূহুর্তেই ভাইরাল হয়ে যায়।ভিডিওতে দেশীয় অস্ত্র হাতে ধাওয়া পাল্টা ধাওয়ার মাধ্যমে এলাকায় রীতিমতো ত্রাস সৃষ্টির দৃশ্য দেখা যায়।

এই বিভাগের সব খবর

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক শুধু একটি জলাধার নয়, এটি আমাদের দেশের সম্পদ, পার্বত্য চট্টগ্রামের পরিবেশ, অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকার...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ধর্মের নামে রাজনীতি করে একটি দল মানুষের কাছে জান্নাতের...

সর্বশেষ

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস...

চট্টগ্রাম শিশু ধর্ষণের মামলায় আসামির আমৃত্যু কারাদণ্ড

চট্টগ্রাম নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায়...