বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ঈগল প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে চট্টগ্রাম-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইমরান

- Advertisement -
Single page 1st Paragraph

হাইকোর্টে রীট করে মনোনয়ন ফিরে পাওয়ার অবশেষে প্রতীক বরাদ্দ পেলেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, আকবর শাহ-পাহাড়তলী আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, শিক্ষানুরাগী এবং বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির বিশেষজ্ঞ সদস্য লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান।

আজ বৃহস্পতিবার দুপুরে সন্ধ্যায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ ইকরাম, প্রার্থী মো. ইমরানের স্ত্রী নিশাত ইমরান, সারতাজ মো. ইমরান, সারফারাজ মো. ইমরান, ফরিদুল আলম, ইসমাইল দুলাল, সত্যজিৎ বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতীক বরাদ্দের পর মোহাম্মদ ইমরান বলেন, অনেক চড়াই-উৎরাই পেরিয়ে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে রীট করার পর আমার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। প্রাথমিকভাবে আমি ন্যায় বিচার পেয়েছি। আমি দীর্ঘবছর ধরে সীতাকুণ্ডে সমাজসেবা ও রাজনীতির সাথে জড়িত। এবারের নির্বাচনে দল আমাকে মনোনয়ন দেয়নি। তবে নেত্রী আমাদেরকে স্বতন্ত্র ইলেকশন করার সুযোগ করে দিয়েছেন।

তিনি বলেন, সীতাকুণ্ডের মানুষ আমাকে চায়। তাদের চাওয়ার পরিপ্রেক্ষিতে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আমি স্বতন্ত্র নির্বাচন করলেও আওয়ামী লীগেরই লোক। দলের নেতাকর্মীরা আমার সাথেই আছে। আগামী ৭ জানুয়ারি সীতাকুণ্ডের সর্বস্তরের জনগণ ঈগল প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে বলে আশা করি।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...