বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বিএনপিকে মানুষ অসহযোগ করছে : ওবায়দুল কাদের

- Advertisement -
Single page 1st Paragraph

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যে দল পালিয়ে গেল, সে দল অসহযোগ আন্দোলন করবে। জনগণ তাদের বিরুদ্ধেই অসহযোগ শুরু করেছে। তার প্রমাণ বাংলাদেশের হাট-বাজার, দোকানপাট ও জীবনযাত্রা স্বাভাবিক। এর অর্থ তাদের ডাকে জনগণ সাড়া দেয়নি। যতই অগ্নি সন্ত্রাস করছে, ট্রেনে আগুন দিচ্ছে, বাস পুড়াচ্ছে ততই জনগণের বিভিন্ন কর্মক্ষেত্রে উপস্থিতি স্বাভাবিক হচ্ছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে সাংবাদিক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, যারা লোন নিয়ে টাকা পাচার করেছেন তাদের তালিকা প্রস্তুত করুন। তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। বাড়ি ভাড়া আদায় করতে বলছি। এদের আর কোনভাবেই ছাড় দেয়া হবে না। ট্যাক্স আদায় করতে হবে, সাজাও দিতে হবে। আমরা ওই পথেই আছি।

তিনি বলেন, নির্বাচনে টুকটাক সমস্যা হয়েই থাকে, মেজর কোন প্রবলেম হয়নি। মোটামুটি ঠিকই আছে। যারা আন্দোলন করতে গিয়ে পালিয়ে গেছে। উঁচু গলায় বলতেন শেখ হাসিনা পালিয়ে যাচ্ছেন, তার নেতারা পালিয়ে যাচ্ছেন, এমনকি অলিগলি খুঁজছেন। অথচ দেখা গেল, গত ২৮ অক্টোবর বিএনপিরাই পালিয়েছিল। তারা আবার অসহযোগ আন্দোলন করবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মানুষ আজকে নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আমরা বিভিন্ন জায়গায় যায়, গতকাল সিলেটে গিয়ে দেখেছি বিএনপিকে মানুষ অসহযোগ করছে। তারেক টেমস নদীর ওপার থেকে হুমকি ধমকি দিচ্ছে। সাহস থাকলে আসুন। রিমোট কন্ট্রোল পলাতক নেতা কি করে নেতৃত্ব দিবে। মানুষকে মোকাবিলা করুক। জেলে যাবার সাহস অর্জন করুক। রিমোট কন্ট্রোল নেতাকে কখনোই মানুষ আস্থায় নেয় না।

বিএনপি নেতা মঈন খানের সমালোচনা করে বলেন, মঈন খান স্বপ্ন দেখেছেন নির্বাচনের পর সরকার ৫ দিনও টিকবে না। ইনশাআল্লাহ ৫ বছর টিকবে। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা। জীবনেও বঙ্গবন্ধু আপস করে নাই। তার কন্যার অভিধানেও আপস শব্দ নেই।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নগরীর পাহাড়তলী বাজারে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মিশ্রিত চানাচুর বিক্রি, নকল চাল বাজারজাতকরণসহ বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয়...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬৩০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার ৫ হাজার ৬৩০টি পরিবারকে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। বান্দরবান সদর ও রোয়াংছড়ি...

চট্টগ্রাম কাস্টমসের ২ নিলামে ১৩৩ লট পণ্য বিক্রির অনুমোদন

চট্টগ্রাম কাস্টমস হাউসের দু’টি নিলামে ১৩৩টি লটের পণ্য বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নিয়মিত নিলামে ৪৫টি এবং বিশেষ নিলামে ৮৮টি লট অনুমোদন পেয়েছে।...

সর্বশেষ

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নগরীর পাহাড়তলী বাজারে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মিশ্রিত চানাচুর...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬৩০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার ৫ হাজার ৬৩০টি পরিবারকে খাদ্য...

চট্টগ্রাম কাস্টমসের ২ নিলামে ১৩৩ লট পণ্য বিক্রির অনুমোদন

চট্টগ্রাম কাস্টমস হাউসের দু’টি নিলামে ১৩৩টি লটের পণ্য বিক্রির...

দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত...

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য স্থাপিত ভ্রাম্যমাণ...

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল...