বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

২৭ দিনে কক্সবাজার এক্সপ্রেস থেকে আয় ১ কোটি ৩৮ লাখ টাকা

- Advertisement -
Single page 1st Paragraph

যাত্রা শুরুর মাত্র ২৭ দিনে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন থেকে বাংলাদেশ রেলওয়ে ১ কোটি ৩৮ লাখ ২০ হাজার টাকা আয় করেছে বলে জানিয়েছেন কক্সবাজার আইকনিক রেল স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার গোলাম রাব্বানী।

বুধবার (২০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, প্রথম মাসে (২৭ দিন) কক্সবাজার এক্সপ্রেসে অনলাইনে ও অপলাইনে এসি ও ননএসির ২৮ হাজার ৬২০টি টিকিট বিক্রি হয়েছে, যা থেকে আয় হয়েছে ১ কোটি ৩৮ লাখ ২০ হাজার টাকা।

তিনি আরও জানান, প্রতিদিন ২ লাখ মানুষ অনলাইনে টিকিটের জন্য চার্জ করেন। তবে চাহিদার তুলনায় আসন কম। তাই আগামী ১ জানুয়ারি থেকে নতুন আরও দুইটি ট্রেন সংযুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, ঢাকা-কক্সবাজার রুটে যাত্রীবাহী ট্রেনের গতিসীমা ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। কয়েক দফা পরীক্ষামূলক ট্রেন চলাচলের সফল কার্যক্রম শেষে গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার রেল সংযোগ উদ্বোধনের সময় ডিসেম্বর থেকে দুইটি ট্রেন চালুর নির্দেশ দেন।

এই বিভাগের সব খবর

আয়াতুল্লাহ খামেনির জানাজায় যোগ দিতে ইরানের পথে স্পিকার

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে আজ সকালে তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর...

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আজ থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে। সকাল ১০টায় বাংলা প্রথমপত্রের (আবশ্যিক) মাধ্যমে এ পরীক্ষা...

ইনার হুইল ক্লাব অব গ্রিন হিলস চিটাগংয়ের কার্যকরী কমিটি গঠিত

ইনার হুইল ক্লাব অব গ্রিন হিলস চিটাগংয়ের ২০২৬–২০২৭ বর্ষের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন–ফাতেমা জোহরা এবং সেক্রেটারি হয়েছেন রুম্মান আলতাব। কমিটির অন্য...

সর্বশেষ

আয়াতুল্লাহ খামেনির জানাজায় যোগ দিতে ইরানের পথে স্পিকার

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে...

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান...

ইনার হুইল ক্লাব অব গ্রিন হিলস চিটাগংয়ের কার্যকরী কমিটি গঠিত

ইনার হুইল ক্লাব অব গ্রিন হিলস চিটাগংয়ের ২০২৬–২০২৭ বর্ষের...

গ্রামীণ এলাকায় আইসিইউ সেবা সম্প্রসারণের আহ্বান ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী-পত্নী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) সহসভাপতি ডা. জুবাইদা...

৬৪ জেলায় তিন মাসের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু, অংশ নিচ্ছেন ৪ হাজার ৮০০ জন

দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের দক্ষ মানবসম্পদে পরিণত করে কর্মসংস্থানের...

ভারতে স্লিপার বাস ও ট্রেইলারের ভয়াবহ সংঘর্ষে নিহত ৮

রাজস্থানের দৌসা জেলার কাছে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে মঙ্গলবার (৩০ জুন)...