বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

পতেঙ্গা রিং রোডে প্রাইভেটকার চাপায় পথচারীর মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

পতেঙ্গা রিং রোডের চরপাড়া সংলগ্ন ঘাট এলাকায় দ্রুতগামী প্রাইভেটকারের চাপায় সালাউদ্দিন (৩০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

তার গ্রামের বাড়ি চট্টগ্রামের মীরসরাইয়ে। নিহতের বাবার নাম সাহাবউদ্দিন এবং মায়ের নাম আয়েশা বেগম। সালাউদ্দিন পতেঙ্গা এলাকায় লাইটার জাহাজে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষ্দর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টা নাগাদ চরপাড়া সংলগ্ন ঘাট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার (চট্টমেট্রো –গ ১২-৪০৬৩) চাপা দেয় সালাউদ্দিনকে।

এতে ঘটনাস্থলে প্রাণ হারায় সে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে পতেঙ্গা থানা পুলিশ। পরে এ ঘটনায় জড়িত প্রাইভেটকারটি শনাক্ত করে গাড়ীর চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবিরুল ইসলাম জানান, প্রাইভেটকার চাপায় পথচারী মৃত্যুর ঘটনায় গাড়ী চালককে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত প্রাইভেটকার শনাক্তের পর এখন গাড়ী আটক ও এর চালককে শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

এই বিভাগের সব খবর

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে (৪৬) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে আজ তাকে ঢাকার...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তিনি আমাদের যাপিত জীবনের...

রাশিয়ার রাতে হামলায় কিয়েভে নিহতের সংখ্যা বেড়ে ১৩

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। কর্মকর্তারা বৃহস্পতিবার এ তথ্য জানান। একই সঙ্গে ইউক্রেন তার মিত্র দেশগুলোর...

সর্বশেষ

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম...

রাশিয়ার রাতে হামলায় কিয়েভে নিহতের সংখ্যা বেড়ে ১৩

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায়...

খামেনির দাফনের পরই যুক্তরাষ্ট্র-ইরানের পরবর্তী পরোক্ষ বৈঠক

ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন...

আয়াতুল্লাহ খামেনির জানাজায় যোগ দিতে ইরানের পথে স্পিকার

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে...

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান...