সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সন্দ্বীপে ৬৫৬০ টি কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক ফখরুজ্জামান

- Advertisement -
Single page 1st Paragraph

 সন্দ্বীপে শীত মৌসুমে গরীব ও দুঃস্থদের মাঝে মানবিক সহায়তা হিসাবে ৬৫৬০ টি কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দূর্যোগ ও ত্রান মন্ত্রনালয় কর্তৃক উক্ত কম্বল বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে একই সাথে সার বীজ এবং প্রধানমন্ত্রীর উপহার হিসাবে বই ও বিতরণ করা হয়েছে কিশোর কিশোরী ক্লাব সমূহে। ১৯ ডিসেম্বর দুপূর ১২ ঘটিকায় সন্দ্বীপ উপজেলা প্রশাসনিক ভবন চত্বরে উক্ত কম্বল বিতরন কাজে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোরশেদ আলম।এ সময় জেলা প্রশাসকের সফর সঙ্গী চট্টগ্রাম থেকে আগত বিভিন্ন প্রশাসনিক লেভেলের কর্মকর্তাগন ও উপস্থিত ছিলেন।উক্ত কম্বল বিতরণ কাজের সমন্বয় করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইসমাঈল।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইসমাঈল হোসেন জানান শীত মৌসুমকে সামনে রেখে সন্দ্বীপে গরীব ও দুঃস্থদের মাঝে সর্বমোট ছয় হাজার পাঁচশত ষাটটি কম্বল বিতরন করা হবে। আজ জেলা প্রশাসকের মাধ্যমে শতাধীক লোকজনের মাঝে বিতরনের মাধ্যমে এই কম্বল বিতরন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বাকি সব কম্বল প্রতিটি ইউনিয়নের লোকজনের মাঝে ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে পর্যায়ক্রমে বিতরন করা হবে।এই ব্যাপারে সকল চেয়ারম্যানদের সহযোগিতা কামনা করছি।

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...