বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

অন্তত দশদিনের জন্য দেশের সকল জেলায় সেনাবাহিনী মোতায়েন করতে চায় কমিশন

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সব জেলায় সশস্ত্র বাহিনীর একটি করে ছোট দলকে আগাম মোতায়েন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ১৩ দিনের জন্য দেশের সব জেলায় সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন চেয়েছে ইসি।যার অংশ হিসেবে ইতিমধ্যে প্রতি জেলায় একটি ছোট দল অগ্রিম মোতায়েন করতে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে চিঠি দেয়া হয়েছে ইসির পক্ষ থেকে। খবর ইউএনবির।

চিঠিতে বলা হয়েছে,ভোটের আগে,ভোটের দিন ও ভোটগ্রহনের পরে কমপক্ষে দুই তিনদিন দেশে শান্তি নিশ্চিত করার লক্ষ্যে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য ২০২৩ সালের ২৯ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের ৩০০টি নির্বাচনী এলাকায় সশস্ত্র বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। চিঠিতে আরো বলা হয়েছে,যোগাযোগ ব্যবস্থা,ভৌত অবকাঠামো এবং নির্বাচনী পরিবেশ,নির্বাচনী এলাকার পরিস্থিতি সম্পর্কে প্রাথমিক তথ্য ও উপাত্ত সংগ্রহের জন্য প্রতিটি জেলায় সশস্ত্র বাহিনীর একটি ছোট দল আগেই পাঠানো যেতে পারে। সশস্ত্র বাহিনীর নির্বাচনী দায়িত্ব পালনে নিয়োজিত সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সুপারিশ অনুসারে, ফৌজদারি কার্যবিধির সঙ্গে সামঞ্জস্য রেখে আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করবেন।প্রতিটি জেলা,উপজেলা বা মেট্রোপলিটন এলাকায়, নোডাল পয়েন্ট এবং সুবিধাজনক স্থানে সশস্ত্র বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। এরপর রিটার্নিং অফিসারের সমন্বয়ে সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে।সশস্ত্র বাহিনীর দলের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের অনুরোধে,তাদের প্রয়োজন অনুযায়ী আইনি কার্যক্রম ও অন্যান্য কাজ করতে হবে সশস্ত্র বাহিনীর সদস্যদের। চিঠিতে বলা হয়েছে,নির্বাচন কমিশন পরে সশস্ত্র বাহিনী মোতায়েনের বিষয়ে বিস্তারিত নির্দেশনা জারি করবে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নগরীর পাহাড়তলী বাজারে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মিশ্রিত চানাচুর বিক্রি, নকল চাল বাজারজাতকরণসহ বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয়...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬৩০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার ৫ হাজার ৬৩০টি পরিবারকে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। বান্দরবান সদর ও রোয়াংছড়ি...

চট্টগ্রাম কাস্টমসের ২ নিলামে ১৩৩ লট পণ্য বিক্রির অনুমোদন

চট্টগ্রাম কাস্টমস হাউসের দু’টি নিলামে ১৩৩টি লটের পণ্য বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নিয়মিত নিলামে ৪৫টি এবং বিশেষ নিলামে ৮৮টি লট অনুমোদন পেয়েছে।...

সর্বশেষ

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নগরীর পাহাড়তলী বাজারে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মিশ্রিত চানাচুর...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬৩০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার ৫ হাজার ৬৩০টি পরিবারকে খাদ্য...

চট্টগ্রাম কাস্টমসের ২ নিলামে ১৩৩ লট পণ্য বিক্রির অনুমোদন

চট্টগ্রাম কাস্টমস হাউসের দু’টি নিলামে ১৩৩টি লটের পণ্য বিক্রির...

দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত...

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য স্থাপিত ভ্রাম্যমাণ...

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল...