মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

‘ট্রাক’ নিয়ে ভোটের মাঠে স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহি

- Advertisement -
Single page 1st Paragraph

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়াই করবেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে প্রতীক বরাদ্দের খবরটি নিশ্চিত করেছেন এই নায়িকা নিজেই।

এর আগে, রোববার (১৭ ডিসেম্বর) সাংবাদিদের এক প্রশ্নের জবাবে মাহি জানান, তার পছন্দের কোনো প্রতীক নেই। নির্বাচন কমিশন তাকে যে প্রতীক দেবেন, সেই প্রতীকে তিনি ভোটের মাঠে প্রচারণা চালাবেন।

জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি। তবে দলটির মনোনয়ন না পাওয়ায় নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজশাহী-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। যদিও চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে নৌকার মনোনয়ন চেয়েছিলেন মাহি।

জানা গেছে, মাহির গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়। আর নানা বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়। এছাড়া বর্তমানে মাহিয়া মাহি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, সোমবার (১৮ ডিসেম্বর) থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালানোর সুযোগ থাকবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

এই বিভাগের সব খবর

গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের কার্যক্রমও...

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে অবশ্যই সাশ্রয়ী পন্থায় বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব। তিনি বলেন, দেশের জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতিতে জনগণের ভোগান্তি...

বাণিজ্য বৃদ্ধিতে দ্রুত সিইপিএ চুক্তি স্বাক্ষরে বাংলাদেশ ও ইউএইর গুরুত্বারোপ

বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে দ্রুত একটি সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) সম্পাদনের ওপর গুরুত্বারোপ করেছে...

সর্বশেষ

গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার...

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে...

বাণিজ্য বৃদ্ধিতে দ্রুত সিইপিএ চুক্তি স্বাক্ষরে বাংলাদেশ ও ইউএইর গুরুত্বারোপ

বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও সংযুক্ত...

হালিশহরে অপহরণ-ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর হালিশহর থানার অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার...

লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলীর চক্ষু শিবির

লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী ও লিও ক্লাব অব...

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন-২০২৬, পাবলিক প্রকিউরমেন্ট আইন (দ্বিতীয় সংশোধন)-২০২৬-এর...