মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে গণতন্ত্র সমুন্নত রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এ দেশে গণতন্ত্র সমুন্নত রেখেছে। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে।

রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘৫২ বছরে বাংলাদেশের অর্জন’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সম্প্রতি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মন্তব্য করেছেন, বাংলাদেশে ‘আরব বসন্ত’ ঘটাতে পারে যুক্তরাষ্ট্র। তার এ মন্তব্য নাকচ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশে এ ধরনের কোনো সুযোগ নেই। আমরা খুব ভালোভাবে চলছি।

তিনি আরো বলেন, রাশিয়া কী বলেছে, সেটা আমাদের ইস্যু না। অনেকে অনেক ধরনের কথা বলবে, আমরা সেসব বিষয়ে কান দিতে চাই না। আমরা সার্বভৌম, আমাদের পররাষ্ট্রনীতি ভারসাম্যপূর্ণ। বাংলাদেশ পরাশক্তিগুলোর টানাটানিতে পা দিতে চায় না।

এই বিভাগের সব খবর

বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা তুলে ধরবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র...

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-এর ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রা বিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান...

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

পাকিস্তানের কাছে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ৩১ রানে পরাজিত হয়ে ব্রোঞ্জ পদক পাওয়া হয়নি বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এর মাধ্যমে নাগোয়ায় চলমান এশিয়ান গেমসে...

সর্বশেষ

বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গণমানুষের অধিকার...

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-এর ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী...

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

পাকিস্তানের কাছে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ৩১ রানে পরাজিত...

মধ্যরাতে উত্তাল চুয়েট, উপাচার্য ভবনে তালা

মাত্র ৫৬ দিনের মাথায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত থাকবে

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও তিন বছরের...

চসিকের অভিযানে অনুমোদনহীন পোস্টার-ব্যানার অপসারণ

নগরের চকবাজার এলাকায় অনুমোদনহীন পোস্টার ও ব্যানার অপসারণ এবং...