বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

বিজয় দিবসে ইতিহাস গড়া জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশের মেয়েরা

- Advertisement -
Single page 1st Paragraph

 দক্ষিন আফ্রিকা সফররত বাংলাদেশ নারী ক্রিকেট দল তিন ম্যাচ ওয়ানডে সিরিজে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১২৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে জাতিকে মহান বিজয় দিবসে আরেকটি বিজয়ের সুখবর দিয়েছে।দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের সময়ের ব্যবধানের কারণে ম্যাচ যখন শেষ হয় বাংলাদেশে তখন মধ্যরাত।কিন্তু বাংলাদেশের নারী ক্রিকেট তখন নতুন সূর্যের আলোয় নতুন দিনের ইঙ্গিত দিচ্ছে।হ্যাঁ, আমাদের মেয়েদের পারফরম্যান্স,প্ল্যানিং,বডি ল্যাংগুয়েজ সবকিছুতে এখন পেশাদার ও ভালো দলের দৃশ্যটা স্পষ্ট দৃশ্যমান হয়।প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের সেরাটি দিতে মুখিয়ে থাকে। আপনি আশাবাদী হতেই পারেন।এই মেয়েরা আগামীতে আরও অনেক সাফল্য এনে দিবে বাংলাদেশকে। ইষ্ট লন্ডনের বাফেলো পার্কে টস হেরে আগে ব্যাট করতে নামা বাংলাদেশকে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার শামীমা ও ফারজানা।

৬৬ রানের জুটি গড়ে একটা ভালো সংগ্রহের ভিত গড়ে দিয়ে যায়।সেই ভিতের উপর দাঁড়িয়ে মুর্শিদার নেতৃত্বে ব্যাট করতে নামা সবাই কমবেশি রান করলে নির্ধারিত ওভার শেষে বাংলাদেশ তিন উইকেটে ২৫০ রানের রেকর্ড টোটাল দাঁড় করায়।হ্যাঁ,এটাই ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।অনবদ্য ব্যাটিংয়ে অপরাজিত ৯১ রান করেন মুর্শিদা।হয়তো সেঞ্চুরিটাও পেয়ে যেতে পারতেন,কিন্তু শেষ ওভারে মাত্র একটি বল খেলার সুযোগ পান।তাই ম্যাজিক ফিগারটি ছুঁতে না পারার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় তাঁকে। ২৫২ রানের লক্ষ্যে নেমে দলীয় ৯ রানে পরপর দুই উইকেট হারানো দক্ষিণ আফ্রিকার মেয়েরা ম্যাচে আর ফিরতে পারেনি।বাংলাদেশী বোলারদের সম্মিলিত ভালো বোলিং তাঁদের সেই সুযোগই দেয়নি।

ফল স্বরূপ ৩৬.৩ ওভারে ১৩১ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।বাংলাদেশ পায় ১২৯ রানের বিশাল জয়।বিজয় দিবসের বিশেষ দিনে মেয়েদের এই জয় দেশের মানুষকে দেওয়া উপহার বলাই যায়।বোলারদের সবাই ভালো বোলিং করেন।নাহিদা নেন তিনটি আর সুলতানা, রাবেয়া ও ফাতেমা নেন দুটি করে উইকেট। সংক্ষিপ্ত স্কোর:- বাংলাদেশ ২৫০/৩(৫০) মুর্শিদা ৯১*,নিগার ৩৮,ফারজানা ৩৫, শামীমা ৩৫। দক্ষিণ আফ্রিকা:- ১৩১/১০(৩৬.৩) এলিস মেরি ৩৫,নাহিদা ৩/৩৩। ফলাফল:- বাংলাদেশ ১২৯ রানে জয়ী। ওম্যান অফ দ্য ম্যাচ:- মুর্শিদা খাতুন।ও

এই বিভাগের সব খবর

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। তৎকালীন ১/১১ এর সেনাসমর্থিত তত্বাবধায়ক সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ২০০৭...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...

সর্বশেষ

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...

অভিবাসন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মাখোঁ

লন্ডনে প্রদর্শনীর জন্য ধার দেওয়া ফ্রান্সের ঐতিহাসিক বেয়ু ট্যাপেস্ট্রি...

নাজিরারটেকে মাছ ধরার ট্রলার ডুবে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি...

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও শান্তি...