শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ফটিকছড়িতে আমাকেই নিশ্চিত করা হয়েছে : নজিবুল বশর এমপি

- Advertisement -
Single page 1st Paragraph

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট থেকে গত ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মনোনয়ন নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ তরীকত ফেডারেশনের (বিটিএফ) চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ধানমন্ডিস্থ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ‘সেদিনই (৪ ডিসেম্বর) গণভবনে আওয়ামী লীগ সভাপতির সঙ্গে শরীকদের বৈঠকে আসনের কথা বলা হয়েছে। আমি জানি আমারটা আছে। আমাকে সেদিনই বলে দেয়া হয়েছিলো।’

তিনি বলেন, ‘৪ঠা ডিসেম্বর আমরা গণভবনে যাই। আলোচনা হয়েছে। আমি বক্তব্য রেখেছিলাম। সেদিন কমিটিগুলো করা হয়। সেদিন ওবায়দুল কাদের সাবেক প্রকাশ্যে কয়েকজনের নাম বলে দিয়েছিলেন। বাকীগুলো আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

চট্টগ্রাম-২ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টিকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তিন মাস আগে নিবন্ধন পেয়ে যদি কেউ মনোনয়ন পায়, তাহলে রাজনীতির অবস্থান কোথায় যাবে? সুপ্রিম পার্টি তো জোটে নাই।’

নজিবুল বশর বলেন, ‘তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি? ক্যারিয়ার কি? হঠাৎ কেউ আসলো, দু-চারটা প্রোগ্রাম করলো, বলে দিলেন আছে! এটা দেশের জন্য আগামী রাজনীতির জন্য অশনি সংকেত।’

তিনি বলেন, ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ভালো না। বিএনপি জামায়াত রাজনীতির বাইরে। তারা সন্ত্রাসসহ আন্দোলন করে যাচ্ছে। বহির্বিশ্ব চুপচাপ। চুপচাপটা ভালো লক্ষণ না।’

লিখিত বক্তব্যে তরীকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচন পরবর্তি সময়ে, বিএনপি-জামায়াত এবং জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র রুখতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। তাই ১৪ দলীয় জোট এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে, বিএনপি-জামায়াত কর্তৃক জাতীয় ও আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র মোকাবেলা করবো ইনশা আল্লাহ।

এ সময় অন্যদের মধ্যে দলের ভাইস চেয়ারম্যান সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী, ভাইস চেয়ারম্যান ডা. সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার, যুগ্ম মহাসচিব ও মুখপাত্র আলহাজ্ব মুহাম্মদ আলী ফারুকী, যুগ্ম মহাসচিব ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ আলী হোসাইন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুব ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়াজী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম ভূঁইয়া, যুগ্ম সেচ্চাসেবক সম্পাদক মোহাম্মদ ফজলুল হক, কেন্দ্রীয় সদস্য মাওলানা কামরুল আহসান ও হারিস মিয়া নিরব প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের প্রত্যয় অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর এবং বিশ্বমঞ্চে উন্নত ও মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠায় সরকারের লক্ষ্য পুনর্ব্যক্ত...

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, অভিযুক্ত গ্রেপ্তার

নগরের আকবরশাহ থানা এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মোজাহিদুল ইসলাম (৪১) নামে এক স্কুলশিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাকে...

রক্ষণাবেক্ষণ কাজের জন্য কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত যানচলাচল করবে

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২৪ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ৬ ঘণ্টা ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যানচলাচল অব্যাহত রাখা...

সর্বশেষ

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের প্রত্যয় অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে...

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, অভিযুক্ত গ্রেপ্তার

নগরের আকবরশাহ থানা এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মোজাহিদুল ইসলাম...

রক্ষণাবেক্ষণ কাজের জন্য কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত যানচলাচল করবে

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের...

হরমুজে মাইন বসানো নৌযান ধ্বংসের নির্দেশ ট্রাম্পের

কৌশলগত হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের ওপর...

উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন,...

নিউজিল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ

ব্যাটার নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং পেসার মুস্তাফিজুর রহমানের...