রবিবার, ২ আগস্ট ২০২৬

কেএসআরএমের লাইটার জেটি চালু

- Advertisement -
Single page 1st Paragraph

কর্ণফুলী নদীর সদরঘাটে ৪ নম্বর লাইটার জেটি আনুষ্ঠানিকভাবে চালু করেছে ইজারাদার প্রতিষ্ঠান কেএসআরএম স্টিল প্ল্যান্ট লিমিটেড। বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুর ১২টায় এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও ইজারাদার প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কেএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক সারওয়ার জাহান রোকন বলেন, এই জেটি দিয়ে আমাদের নিজস্ব পণ্য লোড-আনলোড করা হবে। প্রয়োজনে ভাড়ার মাধ্যমে অন্য প্রতিষ্ঠানের মালামালও লোড-আনলোড করা হবে। তবে তা নির্ভর করবে আমাদের পণ্য বন্দরে থাকা না থাকার ওপর। মনে হয় না এর প্রয়োজন হবে। কারণ পুরো বছরজুড়েই আমাদের নিজস্ব পণ্য আনা নেওয়ার কার্যক্রম চলমান থাকে।

প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম বলেন, লাইটার জেটি চালুর মাধ্যমে কেএসআরএম ব্যবসায়িকভাবে আরও একধাপ এগিয়ে গেল। পাশাপাশি বেড়েছে স্বনির্ভরতা ও সক্ষমতা। সদরঘাট ৪ নম্বর জেটি পুরোপুরি পরিচালিত হবে কেএসআরএমের নিজস্ব ব্যবস্থাপনায়। বহির্নোঙরে অপেক্ষমাণ বড় জাহাজ (মাদার ভ্যাসেল) থেকে নিজস্ব লাইটারে জেটিতে এনে খালাস করা হবে পণ্য। আমরা আশা করছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জেটি সংক্রান্ত বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নেবে। এতে করে আমরা আমাদের সক্ষমতা বাড়াতে পারব অনেক গুণ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ হাইড্রোগ্রাফার কমান্ডার এম আরিফুর রহমান বলেন, লাইটার জেটি চালুর ফলে চট্টগ্রাম বন্দরের গতিশীলতা যেমন বাড়বে তেমনি স¤প্রসারণ হবে ব্যবসা-বাণিজ্যের। বিশেষ করে এসব জেটি বেসরকারি বিনিয়োগকারীদের জন্য অবারিত সুযোগ সৃষ্টি করেছে। আমাদের বিশ্বাস এতে করে বেসরকারি বিনিয়োগকারীরা চট্টগ্রাম বন্দর ব্যবহারে আরও বেশি আগ্রহী হবেন। এ ছাড়া বন্দর কর্তৃপক্ষ ইজারাদারদের জেটি পরিচালনায় বিদ্যমান সমস্যা নিরসনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অচিরেই সব সমস্যা সমাধান সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সিনিয়র হাইড্রোগ্রাফার নাসির উদ্দিন, ডেপুটি ট্রাফিক ম্যানেজার (অপারেশন) মো. সাইফুল আলম, নির্বাহী প্রকৌশলী সাইফুল হাসান চৌধুরী, কেএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক করিম উদ্দিন, পরিচালক (প্ল্যান্ট) কমোডর (অব.) শামসুল কবির এনডিসি-পিএসসি, মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম, ক্যাপ্টেন গোলাম মোস্তফা, ক্যাপ্টেন আনোয়ারুল হক, প্রধান প্রকৌশলী গোলাম মর্তুজা, এজিএম মো. মুবিমুর রহমান চৌধুরী প্রমুখ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্দরের কার্যক্রমে গতিশীলতা আনার জন্য ৪টি লাইটার জেটি নির্মাণ করে বেসরকারিভাবে কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেয়। সেই প্রেক্ষাপটে সর্বোচ্চ দরদাতা হিসেবে কেএসআরএম সদরঘাট ৪ নম্বর লাইটার জেটির ইজারা পায়। গত ৪ জুলাই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান এসব লাইটার জেটি পরিদর্শন করে চালুর জন্য ইজারাদারদের তাগাদা দেন। সেই ধারাবাহিকতায় কেএসআরএম তাদের ইজারা নেওয়া লাইটার জেটি চালু করল। অন্য তিন লাইটার জেটির ইজারাদার হলো- রুবি ফুড, বিএসআরএম এবং একেএস। পর্যায়ক্রমে এসব জেটিও চালুর উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্ট ইজারাদাররা।

এই বিভাগের সব খবর

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে আমরা যাত্রীসেবা বৃদ্ধি করতে চাই। রেলপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব যাতে কমিয়ে আনার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নতুন মাস্টারপ্লানের খসড়া প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই খসড়া পরিকল্পনার ওপর আগামী ২ আগস্ট...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডি কাজ দ্রুত গতিতে এগিয়ে...

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিশেষ কৌশলে লুকিয়ে...