বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

আন্দ্রে রাসেলের রাজকীয় প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেলো ওয়েস্ট ইন্ডিজ

- Advertisement -
Single page 1st Paragraph

যে দলটি সদ্যগত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছিলো,সেই দলটির কি আশ্চর্য রুপান্তর দেখছে ক্রিকেট বিশ্ব।বলছি ওয়েষ্ট ইন্ডিজের কথা।কয়েকদিন আগে সফরকারী ইংল্যান্ডকে ওয়ানডে সিরিজে হারিয়েছে দারুণ ক্রিকেট খেলে যোগ্য দল হিসেবেই। চলমান সফরে ইংলিশরা পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজও খেলবে।যাঁর প্রথমটি অনুষ্ঠিত হলো আজ।ওয়েষ্ট ইন্ডিজের টি টোয়েন্টি দল ঘোষণায় বড়ো চমক ছিলো দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা অন্যতম সেরা ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেলের অন্তর্ভূক্তি।অনেক দিন পর জাতীয় দলের হয়ে মাঠে নেমে কেমন খেলেন রাসেল তা নিয়ে উৎসুক ছিলেন অনেক ক্রিকেটানুরাগী।মাঠে নেমে আবির্ভূত হলেন সেই পুরনো রুপেই।একাই হারিয়ে দিলেন ইংল্যান্ডকে।এককথায় যাঁকে বলে রাজকীয় প্রত্যাবর্তন।

টস জিতে আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেছিলেন দুই ইংলিশ ওপেনার সল্ট এবং বাটলার।পাওয়ার প্লের ছয় ওভারে দু’জন দলকে ৭৭ রান এনে দিয়ে বিশাল সংগ্রহের ইঙ্গিত দিয়েছিলেন।কিন্তু আন্দ্রে রাসেল বোলিংয়ে এসেই নিয়ন্ত্রণ নিজেদের করে নেন।ঐ ৭৭ রানেই প্রথম উইকেট হারানো ইংল্যান্ড শেষ পর্যন্ত পুরো বিশ ওভারও খেলতে পারেনি।১৯.৩ ওভারে অলআউট হওয়া ইংল্যান্ড ১৭১ রানের লড়াকু সংগ্রহ পেয়ে যায়।দলের হয়ে পিটার সল্ট ৪০ ও বাটলার ৩৯ রান করেন।আন্দ্রে রাসেল চার ওভারে মাত্র ১৯ রানের বিনিময়ে তিনটি উইকেট তুলে নেন।

১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কাইল মেয়ার্স ও শাই হোপের ত্রিশোর্ধ দুই ইনিংস খেললেও এক পর্যায়ে দলীয় ১২৩ রানে ছয় উইকেট হারিয়ে ফেলে।আন্দ্রে রাসেল উইকেটে যখন আসেন সমীকরণ ছিলো, জয়ের জন্য দরকার ৩২ বলে ৪৯ রান।রোভম্যান পাওয়েলকে নিয়ে তান্ডব শুরু করেন রাসেল।সেই তান্ডবে ১১ বল বাকি থাকতেই জিতে যায় ওয়েষ্ট ইন্ডিজ।মাত্র ১৪ বলে দুটো করে চার ও ছক্কায় ২৯ রানে অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রাসেল।ব্যাটে বলে অমন পারফরম্যান্সকে আপনি রাজকীয় ছাড়া আর কোন বিশেষনে বিশেষিত করবেন? সংক্ষিপ্ত স্কোর:-ইংল্যান্ড ১৭১/১০(১৯.৩) সল্ট ৪০,বাটলার ৩৯, আন্দ্রে রাসেল ৩/১৯। ওয়েষ্ট ইন্ডিজ:- ১৭২/৬(১৮.১) শাই হোপ ৩৬,মেয়ার্স ৩৫,পাওয়েল ৩১,রাসেল ২৯*। রেহান আহমেদ ৩/২৭। ফলাফল:- ওয়েষ্ট ইন্ডিজ ৪ উইকেটে জয়ী। ম্যান অফ দ্য ম্যাচ:- আন্দ্রে রাসেল।

এই বিভাগের সব খবর

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। তৎকালীন ১/১১ এর সেনাসমর্থিত তত্বাবধায়ক সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ২০০৭...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...

সর্বশেষ

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...

অভিবাসন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মাখোঁ

লন্ডনে প্রদর্শনীর জন্য ধার দেওয়া ফ্রান্সের ঐতিহাসিক বেয়ু ট্যাপেস্ট্রি...

নাজিরারটেকে মাছ ধরার ট্রলার ডুবে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি...

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও শান্তি...