রবিবার, ১ নভেম্বর ২০২৬

রাউজান প্রেস ক্লাবের সাথে নবনিযুক্ত ওসির মতবিনিময় সভা

- Advertisement -
Single page 1st Paragraph

রাউজান প্রেস ক্লাবের কর্তমর্তাদের সাথে রাউজান থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ ডিসেম্বর (বুধবার) বেলা ১২ টায় রাউজান থানায় ওসির কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাউজান প্রেস ক্লাবের সভাপতি সরোয়ার উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়েরের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি জাহেদুল আলম, তৈয়ব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এস. এম. ইউসুফ উদ্দিন, সহ সভাপতি এম মামুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা দিদারুল আলম, সহ সম্পাদক জাহাঙ্গীর সিরাজ তালুকদার, কোষাধ্যক্ষ কে. এম. বাহাউদ্দীন, আইন বিষয়ক সম্পাদক এ.কে. বাবর, দপ্তর সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, সদস্য মিলন বড়ুয়া প্রমুখ।

সভায় নবনিযুক্ত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, আমরা সকলেই রাষ্ট্রের স্বার্থে কাজ করি, করব। রাউজানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ-সাংবাদিক একে অপরের সহযোগী হিসেবে কাজ করবে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, ওসি জাহিদ হোসেন গত ১১ ডিসেম্বর মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা হতে বদলি হয়ে রাউজান থানায় যোগদান করেন। তিনি ওসি আব্দুল্লাহ আল হারুনের স্থলাভিষিক্ত হন। তিনি ১৯৯৮ সাথে পুলিশের উপপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়ে ফটিকছড়ি থানায় যোগদান করেন। এরপর তিনি সিএমপি’র সকল থানায় পর্যায়ক্রমে কর্মরত ছিলেন। ২০১৭ সালে পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি পেয়ে পিবিআইতে বদলি হন। ২০২২ সালের ৩ ডিসেম্বর ওসি হিসেবে জোরারগঞ্জ থানায় যোগদান করেছিলেন।

এই বিভাগের সব খবর

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ এ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনার জন্য পরিকল্পনা...

সর্বশেষ

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সিওসি ৮৬’র বন্ধুসভা

সিওসি ৮৬’র ১৮৯ তম মাসিক বন্ধু সভা প্রেসক্লাব বিল্ডিং–এর...

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য...

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...