বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

আমান বাংলাদেশ শিল্প গ্রুপ বঙ্গবন্ধু শিল্প নগরে ইয়ার্ন কারখানা স্থাপন করবে

- Advertisement -
Single page 1st Paragraph

আমান বাংলাদেশ কোম্পানি লিমিটেড বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে সুইং থ্রেড, এমব্রয়ডারি থ্রেডস এবং স্মার্ট ইয়ার্ন কারখানা স্থাপনে ২৫ দশমিক ৯২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।
এলেক্ষ্যে আজ বেজা কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং আমান বাংলাদেশ কোম্পানির মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ১০ একর জমি বরাদ্দে চুক্তি সই হয়েছে। বেজার নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মজিবর রহমান এবং আমান বাংলাদেশ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. রোকনুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তি সই অনুষ্ঠানে বিনিয়োগকারী প্রতিষ্ঠান এবং বেজার জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বিনিয়োগকারীকে অভিনন্দন জানিয়ে বলেন, প্রতিষ্ঠানটি দেশে ও আন্তর্জাতিক বাজারে সুনামের সাথে ব্যবসার বিকাশ ঘটাচ্ছে। কাজেই বেজার সাথে যোগসূত্র স্থাপনের ফলে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বৃদ্ধির সাথে সাথে পণ্যের বৈচিত্র্য সাধন হবে। তিনি আরও বলেন, অর্থনৈতিক অঞ্চলসমূহে বিনিয়োগকারীদের পরিষেবা প্রদানে চ্যালেঞ্জ থাকলেও বেজা তা সাফল্যের সাথে মোকাবিলা করে সকল সরকারী সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে পানি, গ্যাস ও বিদ্যুতের সংযোগ নিশ্চিত করছে।
আমান বাংলাদেশ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. রোকনুজ্জামান বলেন, তাঁর শিল্প গ্রুপের আধুনিক শিল্প কারখানা স্থাপনের অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশের বাইরে আমেরিকা, জার্মানী, ইউরোপ ও পাকিস্তানে ব্যবসায়িক কার্যক্রম রয়েছে।
তিনি বলেন, জার্মানীর সাথে যৌথ উদ্যোগে তারা আগামী ৮ মাসের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে শিল্প নির্মাণ কাজ শুরু করবে।
তিনি উল্লেখ করেন, গ্রিন ইন্ডাস্ট্রি হিসেবে তার প্রতিষ্ঠান ইতোমধ্যে দেশে এবং বিশ্বে সুনাম অক্ষুন্ন রেখে চলেছে। মো. রোকনুজ্জামান বলেন, দক্ষ লোকবল এবং গবেষণা ও উন্নয়নের মাধ্যমে অত্যাধুনিক ম্যানুফাকচারিং ইউনিট প্রতিষ্ঠা করেছে তারা এবং বঙ্গবন্ধু শিল্প নগরেও অনুরূপ শিল্প স্থাপনের পরিকল্পনা রয়েছে তাদের। প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের অধিকাংশই রপ্তানি করা হবে আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে।
আমান বাংলাদেশ কোম্পানির বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে শিল্প স্থাপনের ফলে সেখানে প্রায় ৬০০ জনের কর্মসংস্থান তৈরি হবে। প্রতিষ্ঠানটি গত ১৩ বছর গার্মেন্টস শিল্প বিশেষ করে সুইং থ্রেড, এমব্রয়ডারি থ্রেড এবংইয়ার্ন খাতে অবদান রেখে চলেছে।
উল্লেখ্য, বেজা চট্টগ্রাম ও ফেনী জেলার মীরসরাই, সীতাকুন্ড ও সোনাগাজী উপজেলায় ৩৩ হাজার একর এলাকার উপর “বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর” স্থাপনের কাজ শুরু করেছে। এ শিল্প নগরে এখন পর্যন্ত দেশী-বিদেশী প্রায় ১৯ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রস্তাব অনুমোদিত হয়েছে। অনুমোদিত বিনিয়োগের মাধ্যমে এ শিল্প নগরে প্রায় ৮ লাখ লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বর্তমানে ৫টি প্রতিষ্ঠান ইতোমধ্যে উৎপাদন শুরু করেছে যেগুলোর উৎপাদন কাজ গত ২০ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। আরও ২১টি শিল্প প্রতিষ্ঠান শিল্প স্থাপনের কাজ শুরু করেছে যা পর্যায়ক্রমে আগামী জানুয়ারি ২০২৪ হতে উৎপাদন শুরু করবে।

এই বিভাগের সব খবর

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তার...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় বেলাল হোসেন (৪০) নামে এক...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

সর্বশেষ

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...