রবিবার, ১৪ জুন ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ২ মার্চ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী বছরের ২ মার্চ থেকে শুরু হয়ে চলবে ১০ মার্চ পর্যন্ত। বিভাগীয় পর্যায়ে পরীক্ষা হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আগামীকাল ১২ ডিসেম্বর। বিভাগীয় পর্যায়ে পরীক্ষা হলে পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে। রোববার রাত ১০টায় অনুষ্ঠিত ডিনস কমিটির বেঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন অনুষদের ডিনরা।

এ সময় অনলাইনে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সভায় সভাপতিত্ব করেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এ সভায় চবির ডিনবৃন্দ, আইসিটির পরিচালক ও প্রক্টর উপস্থিত ছিলেন।

জানা যায়, ভর্তি পরিক্ষার্থীদের কষ্ট লাঘবের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩–২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ভর্তি পরীক্ষার পরই এটা নিয়ে কথা উঠেছে। ভর্তি কমিটির সদস্যরা এ ব্যাপারে ইতিবাচক মতামত দিয়েছেন। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। এসব তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ। ১২ ডিসেম্বর ভর্তি কমিটির বৈঠকে এ ব্যাপারে আলোচনা হবে বলেও জানান তিনি। তিনি বলেন, বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার বিষয়ে আমরা আরো আগেই আলোচনা করেছিলাম। তবে এখনো তা চূড়ান্ত হয়নি। পরবর্তী বৈঠকে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরো বলেন, প্রথমে হয়তো আমরা সব বিভাগে নিতে পারব না। প্রথমবার আমরা কয়েকটি বিভাগে নেব। তবে কোন কোন বিভাগে নেয়া হবে সেটা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হলে পরীক্ষার্থীদের অনেক কষ্ট কমে যাবে। যাতায়াত ও অতিরিক্ত অর্থ ব্যয়ও অনেকটা কমে যাবে। এমনটাই মন্তব্য অভিভাবকদের। তবে এটাকে আবার চ্যালেঞ্জ হিসেবেও দেখছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে পরিবারের ৫...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই। ' তিনি বলেন, ‘আমরা প্রায়শই শুনতাম, বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা...

সর্বশেষ

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

ফটিকছড়ির ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব...