সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গুনিয়ায় ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি, যেন পাখির মেলা

- Advertisement -
Single page 1st Paragraph

শীতের বার্তা নিয়ে আগমন এই যেন এক অন্যরকম পাখির মেলা জীববৈচিত্রে ভরা রাঙ্গুনিয়া উপজেলার বৃহৎতম শস্য ভাণ্ডার খ্যাত গুমাই বিল| এই ছাড়াও রাঙ্গুনিয়ার উপর দিয়ে বয়ে যাওয়া কর্ণফুলী নদীসহ বিভিন্ন এলাকার জলাশয়ে শীতের আগমনে অতিথি পাখির মেলা বসতে শুরু করেছে। এদের কিচিরমিচির কলতানে সকাল -থেকে বিকেল পর্যন্ত হাজার হাজার বালিহাঁস,পাতিসরালিসহ নানা জাতের পাখির মেলা বসতে দেখা যাচ্ছে। দলবেঁধে আসা এসব পাখিডানার ও কিচিরমিচির শব্দ শুনতে পাই ভোরে স্থানীয়রা। আবার এসব অতিথি পাকি ঝাঁকে ঝাঁকে এসে মেলবন্ধনে পরিণত হয়। গুমাইবিলে বিচ্ছিন্ন অংশে রয়েছে কিছু দীঘি। ওইসব স্থানে শাপলা ও সাদা পদ্ম ফুল ফুটে স্বর্গীয় রূপ ধারণ করে থাকে। পাখি বিশেষজ্ঞ ও বনকর্মী মো: হাসান জানান, পাখিগুলো শীত প্রধান দেশে টিকতে না পেরে প্রতি বছর শীতে অতিথি হিসেবে এখানে আশ্রয় নেয়। এরপর বসন্ত আসলে উড়াল দেয়। এসব জায়গা নিরাপদ হওয়ায় পানকৌড়ি, চাপাখি, টুনটুনি, বেনেবউ, হাঁড়িচাচা, দোয়েল, শালিক, রাতচরা, কানাবক, সাদাবক, ধূসরবক, মাছরাঙ্গাসহ নাম না জানা অনেক পাখির আনা গোনা চলে নিত্যদিন। আবার এখানে বালিহাঁস, সরালির মত হাজার হাজার অতিথি পাখি জলকেলিতে মেতে উঠে। তাদের ছোটাছুটি আর লুটোপুটি চলে সন্ধ্যা পর্যন্ত।

গোধুলির রঙ ডানায় মেখে পাখিগুলো যার যার মত আশ্রয় নেয় আশপাশের গাছগাছালি, বাঁশঝাড়, বিল ও কর্ণফুলী পাড়ের বাসিন্দা মাষ্টার পলাশ দাশ বলেন, এলাকার মানুষ পাখির প্রতি একদম সদয়। এখানে কাউকে পাখি শিকার করতে দেওয়া হয় না। তাই পাখি শিকার করতে এখানে আর কেউ আসে না। তবে পাখি নিরাপত্তায় জনসচেতনাতা সৃষ্টি করে, পাখি শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ, পাখি শিকার করলে জেল-জরিমানা করা হবে প্রচারসহ বিল এলাকা সরকারিভাবে পাখির অভয়ারণ্য ঘোষণা করা হলে শীত মৌসুমে পাখির ভিড় আরো বাড়বে বলে মনে করে তিনি।

স্থানীয় একজন পরিবেশবাদী ও সমাজ সেবক মো: ইলিয়াস কাঞ্চন চৌধুরী বলেন, একসঙ্গে এতো পাখির আনাগোনা দেখলে চোখ জুড়িয়ে যায়। পাখিগুলো প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি স্থানীয়দের বিনোদনের খোরাক জোগায়। পুরো এলাকার সৌন্দর্যের শুভা পাচ্ছে এবং বিলে পাখিদের আবাসস্থলে পরিণত হয়েছে। এছাড়া শিকারিদের হাত থেকে রক্ষায় জনসচেতনতাসহ নানা উদ্যোগও নেওয়া হচ্ছে ।

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...