বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

নিশ্চিত মনোনয়নের কথা বলে আ. লীগ নেতার ৫০ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারকচক্র

- Advertisement -
Single page 1st Paragraph

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তৎপর হয়ে উঠেছে কিছু প্রতারকচক্র। এমনই এক চক্রের কাছে ৫০ লাখ টাকা খুইয়েছেন দলের মনোনয়নপ্রত্যাশী ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

এ ঘটনায় ভুক্তভোগী দীপক কুমার রায় বাদী হয়ে মামলা দায়েরের পর শুক্রবার (৮ ডিসেম্বর) প্রতারকচক্রের তিনজনকে রাজধানীর বিভিন্ন এলাকা ও ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- নুরুল হাকিম (৩১), হাসানুল ইসলাম জিসান (২২) ও মো. হারুন অর রশিদ (২৯)।

জানা যায়, জাতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয়ে এক আওয়ামী লীগ নেতাকে ফোন করে প্রতারক চক্রের একজন বলেন, আমি এনএসআই’র ডিডি (ডেপুটি ডিরেক্টর) হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আছি। জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন সংক্রান্ত ইস্যুতে কাজ করছি। গত জাতীয় সংসদ নির্বাচনেও আমি কয়েকজনকে বিভিন্ন আসনে মনোনয়ন পাইয়ে দিয়েছি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ইতিমধ্যে কয়েকজনের মনোনয়নের বিষয়টি আমি নিশ্চিত করছি।

মোবাইল ফোনে এমন পরিচয়ে কথা বলার পর আস্থা অর্জনে আওয়ামী লীগ নেতাকে ওই প্রতারক বলেন, আপনার মনোনয়নের বিষয়টি নিশ্চিত হয়েছে। এজন্য ৫০ লাখ টাকা নগদ দিতে হবে। এরপর ভুক্তভোগীকে প্রধানমন্ত্রীর কন্যা পুতুল নামীয় একজন নারীর কণ্ঠের সঙ্গে কথা বলিয়ে দেয়।

এভাবেই মনোনয়ন পাইয়ে দেওয়ার নামে প্রতারণার ফাঁদে পা দেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক দীপক কুমার রায় (৬৩)। পরে গত ২৬ নভেম্বর মনোনয়নের তালিকা চূড়ান্তভাবে প্রকাশ হলে সেখানে তার নাম না থাকায় ভুক্তভোগী বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। এরপর ভুক্তভোগী দীপক কুমার রায় বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।

ডিবি প্রধান হারুন অর রশীদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে প্রতারণার কথা স্বীকার করেছে।

নির্বাচনের তফসিল ঘোষণার পর গ্রেফতার আসামি নুরুল হাকিম (৩১) নিজেকে প্রধানমন্ত্রীর সচিব মোহাম্মদ সালাউদ্দিন ও অপর আসামি হাসানুল ইসলাম জিসান (২২) নিজেকে একান্ত সচিব-২ জয় মোর্শেদের পরিচয় দিয়ে ৩টি নম্বরে হোয়াট্সঅ্যাপ থেকে মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়ন পাইয়ে দিবে বলে ফোন করেন। এরজন্য তাদের কাছ থেকে ৫০ লাখ টাকা দিতেও বলা হয়। তবেই তারা মনোনয়ন পাবেন বলে জানায়।

এছাড়া প্রতারক চক্রের সদস্যরা নিজেকে ঢাকা জেলার সমাজসেবা অধিদফতরে উপ-পরিচালক শেখ কামাল হোসেন এবং সাভার উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ শিবলী জামান পরিচয়ে বিভিন্ন এলাকার স্থানীয় রাজনৈতিক নেতা কর্মীদের মোবাইল নম্বর সংগ্রহ করে বিভিন্ন সরকারি ভাতাকার্ড প্রদান করা হবে বলেও তালিকা করার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিত। প্রতারক চক্রের সদস্য নুরুল হাকিমের বিরুদ্ধে ৩টি মামলার তথ্য পাওয়া গেছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশীদ বলেন, এবিষয়ে প্রতারণার শিকার হয়ে ভুক্তভোগী নিজেরাই অনুতপ্ত হয়েছেন। তিনি (ভুক্তভোগী) প্রতারণার শিকার হওয়ার পর প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানান। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি আমাদের দেখার জন্য বললে আমরা দুই দিনের মধ্যে প্রতারকদের গ্রেফতার করি।

অপর এক প্রশ্নের জবাবে হারুন অর রশীদ বলেন, মনোনয়ন প্রত্যাশীদের অনেকেই প্রতারকদের ফাঁদে পা দিয়ে প্রতারণার শিকার হয়েছেন। তবে যারা আমাদের কাছে অভিযোগের মাধ্যমে জানিয়েছেন আমরা গুরুত্বের সঙ্গে প্রতারকদের আইনের আওতায় নিয়ে আসছি। তিনি বলেন, এমন প্রতারণার শিকার আরও কেউ থাকলে আমাদের জানাবেন। অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো।

এই বিভাগের সব খবর

শাহজালালে দুবাই থেকে আসা বিমানে মিললো ১৯ কেজি স্বর্ণ

দুবাই থেকে ঢাকায় আসা একটি বিমানের কার্গো হোলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। প্রায় ১৯ কেজি ওজনের ১৬০টি স্বর্ণের...

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে (৪৬) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে আজ তাকে ঢাকার...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তিনি আমাদের যাপিত জীবনের...

সর্বশেষ

শাহজালালে দুবাই থেকে আসা বিমানে মিললো ১৯ কেজি স্বর্ণ

দুবাই থেকে ঢাকায় আসা একটি বিমানের কার্গো হোলে অভিযান...

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম...

রাশিয়ার রাতে হামলায় কিয়েভে নিহতের সংখ্যা বেড়ে ১৩

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায়...

খামেনির দাফনের পরই যুক্তরাষ্ট্র-ইরানের পরবর্তী পরোক্ষ বৈঠক

ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন...

আয়াতুল্লাহ খামেনির জানাজায় যোগ দিতে ইরানের পথে স্পিকার

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে...