সোমবার, ২৯ জুন ২০২৬

 বাংলার সমৃদ্ধির নাবিকদের নিরাপদে নামিয়ে আনা হবে

- Advertisement -
Single page 1st Paragraph

ইউক্রেনে বাংলার সমৃদ্ধি জাহাজে আটকে পরা নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত নাবিকদের জাহাজ থেকে নামিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন জাহাজটির মালিক বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক (বাণিজ্য) পীযুষ দত্ত।

বৃহস্পতিবার(৩মার্চ) সকালে নিজ কার্যালয়ে তিনি এ কথা জানান। তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করে নাবিকদের নিয়ে আসতে চাই। জাহাজের নিরাপত্তাও নিশ্চিত করব। নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করে নিয়ে আসার ব্যাপারে নৌ পরিবহন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকার কাজ করছে। কী প্রক্রিয়ায় আনা হবে সে ব্যাপারে মন্ত্রণালয় কাজ করছে।

তিনি বলেন, হামলায় ‘জাহাজের নেভিগেশন জেটি ক্ষতি হয়েছে। যেহেতু নোঙর করা অবস্থায় হামলা হয়েছে, তাই চলাচলের যোগ্য কিনা তা এখনই বলা যাচ্ছে না। আপাতত জাহাজের ক্ষতি হয়েছে এটুকু নিশ্চিতভাবে বলতে পারি। জাহাজ চলতে পারবে কিনা তা টেস্ট করার আগে বলা যাবে না। হয়তো চলার জন্য কিছু কাজও করতে হবে। আবার চলতেও পারে। যাচাই বাছাইয়ের আগে বলা যাবে না, জাহাজটি চলতে পারবে কিনা।

পীযুষ দত্ত বলেন, যথাযথ কর্তৃপক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হলে নাবিকদের জাহাজ থেকে নামিয়ে আনতে পারি না। আমরা অপেক্ষা করছি। যারা চেষ্টা করছে তাদের থেকে ক্লিয়ারেন্স পাওয়ার, পরে তাদেরকে জাহাজ থেকে নামিয়ে নিতে পারি। এর আগে আমরা মনে করি জাহাজেই নিরাপদ আছে। নিরাপত্তা না পাওয়া পর্যন্ত নাবিকদের জাহাজ থেকে নামিয়ে দিতে পারি না।

যুদ্ধ জোন ঘোষণার পরেও কেন জাহাজ সেখানে গেল- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সেখানে আরও ২০-২২টি জাহাজ আছে। বিভিন্ন শর্ত পূরণ করেই জাহাজটি যেতে দেওয়া হয়েছে। এর কোনো ব্যত্যয় হয়নি। ২৮ জন নাবিক জাহাজেই আছেন। আর মারা যাওয়া নাবিকের মরদেহও জাহাজের রয়েছে। যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি না আসবে ততক্ষণ পর্যন্ত জাহাজে থাকাই নিরাপদ। এ কারণেই নাবিকদের জাহাজে রেখেছি।

 

এই বিভাগের সব খবর

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে বাংলালিংক কর্তপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেয়নের চেয়ারম্যান অগি ফাবেলা আজ...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল...

সর্বশেষ

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায়...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...