রবিবার, ৫ জুলাই ২০২৬

শৈলীর দুইদিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় বই উৎসব শুরু

- Advertisement -
Single page 1st Paragraph

শৈলীর উদ্যোগে দুইদিনব্যাপী ‘মুক্তিযুদ্ধের বিজয় বই উৎসব’ বৃহস্পতিবার চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। লেখক পাঠকের সরব উপস্থিতিতে বিকেল পৌনে ৫টায় উৎসবের উদ্বোধন করেন সাহিত্যিক শিক্ষাবিদ অধ্যক্ষ ড. আনোয়ারা আলম। অনুষ্ঠানে তিনি বলেন, বইকে কেন্দ্র করে সারা বছর চট্টগ্রামকে মাতিয়ে রাখছে শৈলী প্রকাশন। সৃজনশীল বইয়েরর পাশাপাশি গবেষণা ও মুক্তিযুদ্ধের মতো গুরুত্বপূর্ণ বইও প্রকাশে শৈলী দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে। এসব বইয়ে উঠে আসছে মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে পুরুষদের সাথে অংশ নিয়েছেন অনেক সাহসী নারী। যাদের অবদান অনস্বীকার্য। তিনি এসব নারীদের অবদানকে ইতিহাসে মর্যাদার সাথে মূল্যায়নের আহ্বান জানান।

সাহিত্যিক ও অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন কবি ও সাংবাদিক ওমর কায়সার, প্রাবন্ধিক–অধ্যাপক ড. শ্যামল কান্তি দত্ত, কথাসাহিত্যিক দীপক বড়ুয়া, অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী। সূচনা বক্তব্য দেন শিশুসাহিত্যিক ও সাংবাদিক রাশেদ রউফ।

শৈলীর প্রকাশক বাচিক শিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় দ্বিতীয় পর্বে আমার বই, আমার স্বপ্ন শীর্ষক আলোচনায় অনুভূতি ব্যক্ত করেন কবি মাহবুবা চৌধুরী, প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন, ছড়াকার অপু বড়ুয়া, কবি হেলাল চৌধুরী, কবি স্মরণিকা চৌধুরী ও কবি পুষ্পিতা সেন। সন্ধ্যা সাড়ে ৬টায় কবি সাংবাদিক আবুল কালাম বেলালের সভাপতিত্বে ছড়া–কবিতা পাঠ করেন তরুণ কান্তি বড়ুয়া, ডা. প্রণব কুমার চৌধুরী, কল্যাণ বড়ুয়া, সাইফুদ্দীন আহমেদ সাকী, মর্জিনা আখতার, ছন্দা চক্রবর্তী, বাসুদেব খাস্তগীর, ফারজানা রহমান শিমু, লিপি বড়ুয়া, করিমুন্নেসা, আলমগীর হোসাইন, বিচিত্রা সেন, ইসমাইল জসীম, এস এম আবদুল আজিজ, কাসেম আলী রানা, গোফরান উদ্দী টিটু, খনরঞ্জন রায়, জাহানারা মুন্নী, গৌতম কানুনগো, জয়তুন্নেসা জেবু, বনশ্রী বড়ুয়া, জোনাকি দত্ত, তাহেরা বেগম, নাটু বিকাশ বড়ুয়া, প্রদ্যোৎ কুমার বড়ুয়া, পিংকু দাশ, বিলাস কান্তি দাশ, মৌসুমী পান্না, রুনা তাসমিনা, লিটন কুমার চৌধুরী, সঞ্চিতা তালুকদার, মিতা পোদ্দার, ফারহানা আকতার রুহী, লিপি চৌধুরী, আয়মান রউফ, প্রতিমা দাশ প্রমুখ।

এই বিভাগের সব খবর

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা...

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। শেষ আটে ফরাশিদের প্রতিপক্ষ মরক্কো। ফিলাডেলফিয়ার প্রচন্ড গরমে ফ্রান্সকে পুরো ম্যাচে মোটেই...

খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে গড়ে তুলতে বর্তমান সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।...

সর্বশেষ

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়...

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার...

খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিএসবিআরএ নির্বাচনে সভাপতি নির্বাচিত হলেন পিএইচপির মহসিন চৌধুরী

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড...

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায়...

প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী

প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে সরকার ১ লাখ...