বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

হাটহাজারীতে অফ সিজনে হলুদ তরমুজ চাষাবাদের অপার সম্ভাবনা

- Advertisement -
Single page 1st Paragraph

প্রযুক্তি, মেধা,পরিশ্রম ও বিনিয়োগের মাধ্যমে কৃষক লাভবান হতে পারে। এর প্রকৃষ্ট দৃষ্টান্ত হাটহাজারীর ধলই ইউনিয়ন ছোট কাঞ্চনপুর এলাকার কৃষক মোঃ আবুল হোসেন মানিক। তিনি অফসিজনে আকর্ষনীয় মনোলোভ হলুদ তরমুজ উৎপাদন করে কৃষি ক্ষেত্রে এক অনন্য নজির স্হাপন করেছেন। তার জমিতে ফলানো ব্যতিক্রমী এই তরমুজ ক্ষেত দেখতে প্রতিদিন লোকজনের সমাবেশ ঘটছে। ফলে অফসিজনে তরমুজ চাষে তার থেকে দেখে অনেকেই আগ্রহী হয়ে উটেছে। অধিক মূল্যে বিক্রির করতে পেরে তিনি ও অনেক খুশী।
উচ্চমূল্যের ফসল হিসেবে অফসিজন হলুদ তরমুজের আবাদে কৃষকের আগ্রহ বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। হাটহাজারী উপজেলার ছোটকাঞ্চনপুর গ্রামে এবার আগাম ফসল হিসেবে হলুদ তরমুজের আবাদ হয়েছে। তরমুজের হলুদ প্রজাতির গোল্ডেন ক্রাউন ও ডায়ানা জাতের এবং কালো প্রজাতির ব্ল্যাকবেবি জাতের তরমুজ এবার প্রথমবারের মত আগাম ফসল হিসেবে আবাদ হয়েছে। মাঠপর্যায়ে সরেজমিনে ঘুরে দেখা যায়, তরমুজের প্লটে প্রায় ৬৫০ টি গাছ রয়েছে এবং প্রতিটি গাছে ২টি করে ফল রাখা হয়েছে। প্রতিটি ফলের গড় ওজন প্রায় ২.৫ কেজি। এ বিষয়ে কৃষক মোঃ আবুল হোসেন মানিকের সাথে কথা বলে জানা যায়, উপজেলা কৃষি অফিসের সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগিতায় সে এবার প্রথমবারের মত হলুদ ও কালো জাতের অফসিজন তরমুজ চাষ করেছে। এতে এক বিঘা জমিতে তার মোট খরচ হয়েছে প্রায় ৪৫ হাজার টাকা এবং ১ লক্ষ টাকার মত নিট লাভ থাকবে বলে আলাপকালে সে জানিয়েছে। বর্তমানে প্রতি কেজি তরমুজ সে ১০০ টাকা করে বিক্রি করছে। তরমুজ চাষের বিষয়ে উপজেলা কৃষি অফিসার মোঃ আল মামুন শিকদার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, উপজেলা কৃষি অফিসের নিজস্ব উদ্যোগ, লজিস্টিক্যাল ও টেকনোলজিক্যাল সাপোর্ট দিয়ে কৃষক মোঃ আবুল হোসেন মানিককে উদ্ভুদ্ধকরণের মাধ্যমে আগাম ফসল হিসেবে হলুদ তরমুজ চাষ করানো হয়েছে। উচ্চমূল্যের ফসল হিসেবে ভোক্তা পর্যায়ে হলুদ তরমুজের চাহিদা থাকায় আমদানি নির্ভরতা কমাতে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে। তিনি আরও বলেন, অফটাইম তরমুজ আবাদে কেউ আগ্রহী হলে উপজেলা কৃষি অফিস থেকে তাকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখের হাসি ছড়িয়ে পড়ুক সকল কৃষকের মাঝে।

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...