রবিবার, ৫ জুলাই ২০২৬

চট্টগ্রাম থেকে ট্যাক্স কার্ড পাচ্ছেন আজাদী সম্পাদক ও ৬ প্রতিষ্ঠান

- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় পর্যায়ে ২০২২–২৩ করবর্ষে সর্বোচ্চ কর দিয়ে সেরা করদাতা হিসেবে ট্যাক্স কার্ড পাচ্ছেন ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠান। ব্যক্তি পর্যায়ে ৭৬, কোম্পানি পর্যায়ে ৫৪ এবং অন্যান্য ক্ষেত্রে ১১টিসহ মোট ১৪১টি ট্যাক্স কার্ডপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে চট্টগ্রাম থেকে ট্যাক্স কার্ড পাচ্ছেন এক ব্যক্তি ও ৬ প্রতিষ্ঠান।

আয়কর বিভাগ সূত্রে জানা গেছে, সাংবাদিক ক্যাটাগরিতে সারা দেশে চতুর্থ সর্বোচ্চ কর দিয়ে ট্যাক্স কার্ড পাচ্ছেন একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। তিনি চট্টগ্রাম কর অঞ্চল–১ এর অধীনে কর দেন। প্রকৌশল ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছে নগরীর সদরঘাটের আলী ম্যানসনের বিএসআরএম স্টিলস লিমিটেড এবং একই ঠিকানার বাংলাদেশ স্টিল রি–রোলিং মিলস লিমিটেড। প্রতিষ্ঠান দুটি বৃহৎ করদাতা ইউনিটের অধীনে কর দেয়। ঔষধ ও রসায়ন ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছে নগরীর কালুরঘাট ভারী শিল্প এলাকার ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটি কর অঞ্চল–২ এর অধীনে কর দেয়।

তৈরি পোশাক ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছে সিইপিজেডের তিতাস স্পোর্টসওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ইউনিভার্সেল জিন্স লিমিটেড। প্রতিষ্ঠান দুটি কর অঞ্চল–১ ও কর অঞ্চল–২ এর অধীনে কর দেয়। এছাড়া অন্যান্য করদাতা শ্রেণিতে ফার্ম ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছে নগরীর সার্সন রোডের এসএন কর্পোরেশন। প্রতিষ্ঠানটি চট্টগ্রাম কর অঞ্চল–১ এর অধীনে কর দেয়।

এই বিভাগের সব খবর

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা...

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। শেষ আটে ফরাশিদের প্রতিপক্ষ মরক্কো। ফিলাডেলফিয়ার প্রচন্ড গরমে ফ্রান্সকে পুরো ম্যাচে মোটেই...

খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে গড়ে তুলতে বর্তমান সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।...

সর্বশেষ

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়...

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার...

খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিএসবিআরএ নির্বাচনে সভাপতি নির্বাচিত হলেন পিএইচপির মহসিন চৌধুরী

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড...

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায়...

প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী

প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে সরকার ১ লাখ...