সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

রাউজানে বেকারির পণ্যবাহী ফিটনেসবিহীন গাড়ি উল্টে কিশোর শ্রমিকের মৃত্যু

 চট্টগ্রামের রাউজানে বেকারির পণ্যবাহী ফিটনেসবিহীন গাড়ি উল্টে মো. সোহেল (১৫) নামের এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। ৫ ডিসেম্বর (মঙ্গলবার) বেলা ৪ টার দিকে উপজেলার নোয়াজিষপুর-চিকদাইর সংযোগ সড়কের ইউসুফ দিঘি নামক এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন সরোয়ার্দি সিকদার বলেন, ইউসুফের দিঘির পাশে সড়কে বেকারির পণ্যসামগ্রী বহনকারী একটি ভ্যানগাড়ি উল্টে গিয়ে চালকসহ বিক্রয় প্রতিনিধির সহকারী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গহিরা জে.কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক বিক্রয় প্রতিনিধির সহকারী মো. সোহেলকে মৃত ঘোষণা করেন।
পণ্যবাহী ভ্যানগাড়িটি ছিল ফিটনেসবিহীন বেবীট্যাক্সি হতে রূপান্তরিত। নিহত সোহেল উপজেলার চিকদাইর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৌলনা রহিম উল্লাহ শাহর বাড়ির মৃত লোকমান হোসেনের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মোদাচ্ছের হায়দর বলেন, নিহত সোহেলের বাবা মাস-তিনেক পূর্বে মারা গেছেন। পরিবারের এক ভাই-দুই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। বাবার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব নিতে কিশোর বয়সে বেকারি পণ্যের এজেন্টের বিক্রয় প্রতিনিধির সহকারী হিসেবে কাজে যোগ দিয়েছিলেন সোহেল।এবং তিনিই ছিলেন দরিদ্র পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার অকাল মৃত্যুতে পরিবার-পরিজনের আহাজারিতে ভারী হয়ে আছে এলাকার পরিবেশ।

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...