রবিবার, ১ নভেম্বর ২০২৬

ফটিকছড়িতে দুই ট্রাকের সংঘর্ষে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

ফটিকছড়ি দাঁতমারা থেকে রাবার বোঝাই ট্রাক নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে প্রাণ হারালেন মামাতো-ফুপাতো ভাই।

আজ ৫ ডিসেম্বর (মঙ্গলবার) মধ্যরাত ভোররাত সাড়ে ৩টার দিকে নাজিরহাট পুরাতন ব্রিজের সামনে পাথর বোঝাই করা ড্রাম ট্রাকের সাথে রাবার বোঝাই করা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান ২জন।

এছাড়াও পাথর বোঝাই করা ট্রাকের ড্রাইভার গুরুতর আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিহতরা হলেন- ফটিকছড়ি উপজেলা দাঁতমারা ইউপির ১নং ওয়ার্ডের জিলতলী গ্রামের মোহাম্মদ আলমগীর এবং মোহাম্মদ রুবেল। তারা সম্পর্কে মামাতো- ফুফাতো ভাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ আদিল মাহামুদ বলেন- দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করি। কিছুক্ষণ আগে আইনি প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ফটিকছড়ি সড়ক সম্প্রসারিত হয়েছে, তবে ডিভাইডার হয়নি, এজন্য প্রতিনিয়ত একের পর এক ঘটছে চট্টগ্রাম-ফটিকছড়ি সড়কে দুর্ঘটনা। এ সড়কে জীবন প্রদীপ নিভে যাচ্ছে তরতাজা সব প্রাণ। এমনটাই অভিযোগ স্থানীয়দের।

এই বিভাগের সব খবর

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ এ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনার জন্য পরিকল্পনা...

সর্বশেষ

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সিওসি ৮৬’র বন্ধুসভা

সিওসি ৮৬’র ১৮৯ তম মাসিক বন্ধু সভা প্রেসক্লাব বিল্ডিং–এর...

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য...

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...