রবিবার, ১ নভেম্বর ২০২৬

মিরসরাইয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের মিরসরাইয়ে চট্টগ্রামমুখী মালবাহী ট্রেনের একটি বগির সামনের ৪ চাকা লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (৩ ডিসেম্বর) দুপুর দেড়টায় উপজেলার ওয়াহেদপুরের নিজামপুর পুরাতন রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে চট্টগ্রামমুখী মালবাহী ট্রেনটি ওয়াহেদপুরের নিজামপুর এলাকায় আসলে হঠাৎ ট্রেনের একটি বগির চাকা রেললাইন থেকে সটকে পড়ে লাইনচ্যুত হয়ে পড়ে। তবে এত হতাহতের ঘটনা ঘটেনি।

সীতাকুণ্ড পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমজাদ হোসেন বলেন, মালবাহী রেলগাড়ীর ইঞ্জিনের সাত নম্বর বগির সামনের ৪টি চাকা লাইনচ্যুত। বর্তমানে ডাউনলাইনের সকল ট্রেনে আপলাইনের মধ্য দিয়ে চলাচল করবে এবং কুমিল্লা জেলার লাকসাম হতে রিলিফ ট্রেন আসলে মালবাহী রেলগাড়ীর চাকা উদ্ধার কাজ শুরু হবে।

এই বিভাগের সব খবর

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ এ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনার জন্য পরিকল্পনা...

সর্বশেষ

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সিওসি ৮৬’র বন্ধুসভা

সিওসি ৮৬’র ১৮৯ তম মাসিক বন্ধু সভা প্রেসক্লাব বিল্ডিং–এর...

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য...

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...