রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নদভীকে তলব

- Advertisement -
Single page 1st Paragraph

দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীকে তলব করেছে অত্র আসনের নির্বাচন অনুসন্ধান কমিটি।

নির্বাচনের এই প্রার্থী শুরুতেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন। এজন্য প্রার্থীকে এই বিষয়ে সশরীরে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) সংসদীয় আসন নং-২৯২, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ শাহনেওয়াজ মনির স্বাক্ষরিত আদেশে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী’ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী এমপিকে তলবসহ ব্যাখ্যা চাওয়া হয়।

আদেশে বলা হয়েছে- প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সংসদীয় আসন নং-২৯২, চট্টগ্রাম -১৫, এ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত এ নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী। তাঁর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী জনাব আব্দুল মোতালেব এই মর্মে অভিযোগ আনয়ন করেছেন বৃহস্পতিবার (৩১ নভেম্বর) বিকালে দেওদিঘী বাজার নামক স্থানে আবু রেজা নদভী’র কর্মী আমিনুল ইসলাম গং আব্দুল মোতালেব এর সমর্থকদের গাড়িসমেত আটক করে দীর্ঘসময় তাদের পরিবহণকারী গাড়ি আটকে রাখে এবং কয়েকজনকে মারধর করে।

এছাড়া, ১ ডিসেম্বর বিকাল আনুমানিক ৪টায় আব্দুল মোতালেব চট্টগ্রাম শহরাভিমুখে যাত্রাকালে সাতকানিয়া কেরাণীহাটে আবু রেজা নদভী’র লোকজন নানা অশালীন অঙ্গভঙ্গী ও দেখে নেয়ার হুমকি দিয়ে শাসাতে থাকে।

তারা আব্দুল মোতালেবের ছবিতে আগুন লাগিয়ে দৃষ্টিকটু ও আক্রমনাত্বক আচরণ করেছে। তারা শ্লোগানে বক্তৃতায় জনাব আব্দুল মোতালেবের ভবিষ্যতে ক্ষয় ক্ষতি করবে মর্মে আস্ফালন করেছে। তদুপরী, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আবু রেজা নদভী সাতকানিয়ায় একটি সমাবেশে নানা প্রতিশ্রুতি ও অনুদানের ঘোষণা দিয়েছেন।

উপরোক্ত অভিযোগ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৩, ৬ (ক), ৭ (২) (৪), ১৭ এর সম্পূর্ণ পরিপন্থী। এমতাবস্থায় উপরোল্লোখিত বিষয়ে আবু রেজা নদভী’র কোন বক্তব্য থাকলে তা ০২ ডিসেম্বর শনিবার বিকেল ২টার মধ্যে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ শাহনেওয়াজ মনির অস্থায়ী কার্যালয়ে সাতকানিয়া চৌকি আদালতে স্বশরীরে হাজির হয়ে বা উপযুক্ত কোন প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৯১এ (৫) (এ) অনুচ্ছেদের ক্ষমতাবলে আপনাকে নির্দেশ প্রদান করা হয়েছে।

এই বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী এমপি’র বক্তব্য জানতে মোবাইলে একাধিক বার কল করা হলেও তিনি ফোন না ধরায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

এই বিভাগের সব খবর

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতায় শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়: মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, আমাদের স্থানীয়...

খাগড়াছড়ি সদর হাসপাতালে সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান

দুর্গম পার্বত্য অঞ্চলের জনসাধারণের জন্য খাগড়াছড়ি রিজিয়ন এবং খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের যৌথ উদ্যোগে শনিবার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এই কার্যক্রমের আওতায় সার্জারি,...

কর্ণফুলী ইপিজেড : দুই দশকে রপ্তানি ছাড়িয়েছে ১৪ বিলিয়ন ডলার

দেশের রপ্তানিমুখী শিল্পায়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (কর্ণফুলী ইপিজেড) দুই দশকের পথচলা পূর্ণ করেছে। ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী...

সর্বশেষ

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতায় শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়: মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়...

খাগড়াছড়ি সদর হাসপাতালে সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান

দুর্গম পার্বত্য অঞ্চলের জনসাধারণের জন্য খাগড়াছড়ি রিজিয়ন এবং খাগড়াছড়ি...

কর্ণফুলী ইপিজেড : দুই দশকে রপ্তানি ছাড়িয়েছে ১৪ বিলিয়ন ডলার

দেশের রপ্তানিমুখী শিল্পায়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে কর্ণফুলী রপ্তানি...

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...