সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে পিকআপের ধাক্কায় শিশু মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আরিফা জান্নাত (৬) নামে শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার শাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকার একটি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী।

আরিফা জান্নাত স্থানীয় মোহাম্মদ ইমাম হোসেনের মেয়ে। সে স্থানীয় খেয়ারহাট নূরিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী। এই দুর্ঘটনায় আহত হয় মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী রিনা আক্তার আঁখি।
ইসির সঙ্গে ইইউ বিশেষজ্ঞ দলের বৈঠক রোববার

জানা যায়, শনিবার সকালে আরিফা একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি থেকে মাদ্রাসায় যাচ্ছিল। এসময় খেয়ারহাট বেড়িবাঁধ এলাকায় একটি দ্রুতগামী পিকআপ (মিনি ট্রাক) অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হয় শিশু শিক্ষার্থী আরিফা জান্নাত।

খেয়ারহাট নূরিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মফিজুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘৬ শিক্ষার্থী সিএনজি অটোরিকশা নিয়ে আরবি পরীক্ষা দিতে বাড়ি থেকে মাদ্রাসায় যাচ্ছিল। এ সময় একটি পিকআপ ধাক্কা দিলে ঘটনাস্থলেই আরিফা জান্নাত নামে শিশুটি মারা যায়। এ সময় মাদ্রাসার প্রথম শ্রেণির আরেক শিক্ষার্থী রিনা আক্তার আখি (৭) গুরতর আহত হয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...