রবিবার, ৫ জুলাই ২০২৬

চট্টগ্রাম-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন আবদুচ ছালাম

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম–৮ (বোয়ালখালী–চান্দগাঁও–পাঁচলাইশ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবদুচ ছালাম। বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে বিভাগীয় কমিশনার ও রিটার্র্নিং কর্মকর্তা মো. তোফায়েল ইসলামের হাতে মনোনয়ন পত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক দলীয় কৌশলের অংশ হিসেবে ভোটারদের ভোটকেন্দ্রমুখী করতে বাংলাদেশ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হয়েছি।

নির্বাচনের ট্রেন স্টেশনে দাঁড়িয়ে। আমরা নির্বাচনের ট্রেনের যাত্রী হতে টিকেট কেটে নিয়েছি। যারা সময়মত টিকেট কাটছেন না, তাদের জন্য ট্রেন বসে থাকবে না। আবার ট্রেনের কোনো বগিও খালি যাবে না। উন্নয়নের নেত্রী দেশরত্ন শেখ হাসিনার অধীনে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু–সুন্দর ও উৎসবমুখর পরিবেশেই জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়েই এ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার কাজের একজন নিবেদিত উন্নয়ন কর্মী।

বঙ্গবন্ধুকন্যা ২০০৯ সাল হতে এ পর্যন্ত চট্টগ্রামে ব্যাপক উন্নয়ন কর্ম সাধন করেছেন, অনেকগুলো মেগা প্রকল্পসহ অসংখ্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রামকে বদলে যাওয়া নতুন এক চট্টগ্রামে রূপান্তরিত করেছেন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন মহাযজ্ঞের অধিকাংশের সাথে আমার সম্পৃক্ততা ছিল। বলা যায়, আমার অধীনেই এসব উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদিত হয়েছে। আমি এ অভিজ্ঞতাকে আমার সংসদীয় এলাকার উন্নয়নে কাজে লাগাতে চাই। আমি বোয়ালখালী, চান্দগাঁও, ও পাঁচলাইশ এলাকার সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করছি। সকলের ভোট ও দোয়ায় সংসদ সদস্য নির্বাচিত হলে জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতাকে কাজে লাগিয়ে আমি আমাদের প্রাণের দাবি আধুনিক কালুরঘাট সেতু নির্মাণকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্নের দ্রুত বাস্তবায়ন করতে পারব ইনশাআল্লাহ।

এই বিভাগের সব খবর

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা...

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। শেষ আটে ফরাশিদের প্রতিপক্ষ মরক্কো। ফিলাডেলফিয়ার প্রচন্ড গরমে ফ্রান্সকে পুরো ম্যাচে মোটেই...

খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে গড়ে তুলতে বর্তমান সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।...

সর্বশেষ

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়...

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার...

খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিএসবিআরএ নির্বাচনে সভাপতি নির্বাচিত হলেন পিএইচপির মহসিন চৌধুরী

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড...

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায়...

প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী

প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে সরকার ১ লাখ...