শনিবার, ১১ জুলাই ২০২৬

বিএনপি এখন আকাশ আর পশ্চিমাদের দিকে তাকিয়ে: তথ্যমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনী আমেজে বিএনপির সব কর্মসূচি হাওয়ায় মিলে গেছে। বিএনপি এখন আকাশ আর পশ্চিমাদের দিকে তাকিয়ে থাকে। সেখান থেকে যদি কিছু হয়। আসলে এভাবে একটি দল টিকে থাকতে পারে না। আমি আশা করবো বিএনপি অপরাজনীতির পথ থেকে বের হয়ে আসবে।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি।

টিআইবিকে উদ্দেশ্য করে তি‌নি বলেন, একটি দল ‌অংশ না নিলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, এটা তাদের চিন্তার দৈন্যতা। দ্বাদশ নির্বাচনে জনগণ আগের থেকে বেশি অংশ নেবে। জনগ‌ণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে।

হাছান মাহমুদ বলেন, বিএনপির নির্বাচন বর্জনের সঙ্গে দলটির অনেক নেতাই একমত নন। সিদ্ধান্ত হয় লন্ডন থেকে। এমন পরিস্থিতিতেও অনেকে মনোনয়নপত্র জমা দিয়েছে।

তিনি আরো বলেন, জনগণ এখন নির্বাচনমুখী হয়ে গেছে। দেশের মানুষ যখন নির্বাচনমুখী তখনও তারা (বিএনপি) অনলাইনে বসে বসে উঁকি দিয়ে কর্মসূচি ঘোষণা করছে। এতে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া আর কিছুই হচ্ছে না। তারা ফ্লাইওভারের ওপর থেকে বোমা নিক্ষেপ করছে। সারাদেশে যানবাহনে আগুন দিচ্ছে। একটি রাজনৈতিক দলের কর্মসূচি এমন কীভাবে হয়? এমন ঘটনা আগে কখনো ঘটেনি। পৃথিবীর কোথাও এমন রাজনৈতিক কর্মসূচি নেই।

তিনি বলেন, আজ নাকি হরতাল! আগে হরতাল হলে আমরা দেখেছি রাস্তায় গাড়ি চলাচল করত না। পিকেটিং হতো। আমরা নিজেরাও পিকেটিং করতাম। কিন্তু আজ যে হরতাল সেটা বোঝার উপায় নেই।

তথ্যমন্ত্রী বলেন, আজকে মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। গত কয়েকদিন ধরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সবাই মনোনয়ন ফরম জমা দিচ্ছে। আমি নিজেও গতকাল মনোনয়ন ফরম জমা দিয়েছি। নির্বাচন ঘিরে দেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। এছাড়া বহু অনিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে।

এই বিভাগের সব খবর

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি হয়ে পড়া চট্টগ্রামের বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বিজয় নগর, আকমল আলী...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বকলাইপাড়া আর্মি ক্যাম্প-প্রাতা পাড়া সড়ক, বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে স্পেন। এই নিয়ে দ্বিতীয়বার ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে উঠল...

সর্বশেষ

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১...

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা...

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোগীদের প্রতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের...