সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সীতাকুণ্ডে পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

সীতাকুণ্ডের বারৈয়াঢালা বাজারস্থ মহাসড়কে পিকআপের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক (৮০) বছর। আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারৈয়াঢালা ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়ক পার হচ্ছিলেন বৃদ্ধ নুরুল আলম। এ সময় ঢাকামুখী একটি পিকআপভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ দিকে কুমিরা পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর মোহাম্মদ আলমগীর হোসেন জানান, বড় দারোগারহাট এলাকায় মহাসড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী অজ্ঞাত গড়ি বৃদ্ধ নুরুল আলমকে চাপা দিয়ে চলে যায়।

এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক‌ তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের পরিবারের অনুরোধে তাকে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নিহত নুরুল আলম সীতাকুণ্ড একই ইউনিয়নের মহালঙ্গা গ্রামের মৃত কবির আহম্মেদের ছেলে।

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...