মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

আচরণবিধি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের ওপর চড়াও হলেন আওয়ামী লীগ প্রার্থী মোস্তাফিজ

- Advertisement -
Single page 1st Paragraph

মনোনয়ন ফরম জমা দিতে এসে ‘আচরণ বিধি ভঙের’ বিষয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকের দিকে তেড়ে গেলেন চট্টগ্রাম ১৬ আসনের আওয়ামীলীগ প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী। এসময় আর তার অনুসারীরা চড়াও হল সাংবাদিকদের ওপর।

এসময় মোস্তাফিজুর রহমান এক সাংবাদিকের গায়ে হাত তোলেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্বরত জেলা প্রশাসকের কার্যালয়ে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নেতাকর্মী নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম জমা দিতে আসেন এমপি মোস্তাফিজুর। এসময় জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকরা তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। একপর্যায়ে বেসরকারি টেলিভিশন ইন্ডিপেন্ডেন্টে কর্মরত সাংবাদিক রাকিব উদ্দিন তাকে প্রশ্ন করেন, ‘আপনি এত লোক নিয়ে মনোনয়ন দাখিল করতে এসেছেন, এটা তো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন।’ প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মোস্তাফিজ উত্তেজিত হয়ে পড়েন এবং ওই সাংবাদিককে থাপ্পড় দিয়ে শার্টের কলার ধরেন।

মারধরের শিকার সাংবাদিক রাকিব উদ্দিন বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ৫ জনের বেশি নেতাকর্মী নিয়ে মনোনয়ন পত্র জমা দেয়ার সুযোগ নেই। তিনি অনেক নেতাকর্মী নিয়ে আসেন রিটার্নিং অফিসারের কার্যালয়ে। এ নিয়ে প্রশ্ন করায় আমার ওপর হামলা করেন এবং মাইক্রোফোন কেড়ে নিয়ে ফেলে দেন। তিনি আমাকে দেখে নেয়ারও হুমকি দিয়েছেন।

জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মো. ফখরুজ্জামান বলেন, এখানে সিসি ক্যামেরা আছে ৷ ক্যামেরায় সব দেখার সুযোগ আছে। কোনো প্রার্থী যদি আচরণবিধি ভঙ্গ করে বা কারও সঙ্গে কোনোপ্রকার ঝামেলায় জড়ান, সেটা আমরা দেখব। যাদের সঙ্গে এ ঘটনা ঘটেছে আপনারা লিখিত অভিযোগ দেন। নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাবে। শুধু সংবাদকর্মী নন, যে কেউ এরকম ঘটনার শিকার হলে আমরা ব্যবস্থা নেব। আমি এর জন্য দুঃখ প্রকাশ করছি।

প্রসঙ্গত, মোস্তাফিজুর রহমান বাঁশখালী আসন থেকে তৃতীয়বারের মতো মনোনয়ন পেয়েছেন। ২০১৪ এবং ২০১৮ সালেও তিনি এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। এর আগেও সাংবাদিককে ফোন করে মোস্তাফিজুর রহমানের গালিগালাজের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল।

এছাড়া কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে ‘অশালীন’ মন্তব্যে ভিডিও ভাইরাল হওয়া, বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সাংসদের বিরুদ্ধে মানববন্ধনে মুক্তিযোদ্ধাদের ওপর হামলা, বাঁশখালীতে নিজ দলের বিরোধী নেতা-কর্মীদের দমনপীড়ন, প্রকাশ্যে অস্ত্র নিয়ে মিছিলসহ নানা কারণে তিনি বারবার গণমাধ্যমের শিরোনাম হয়েছেন।

এই বিভাগের সব খবর

আগ্রাবাদে সেগুন কাঠসহ আটক ৫

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১৭০ ঘনফুট অবৈধ পাহাড়ি সেগুন কাঠ ও দুটি ট্রাকসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড। জব্দ করা কাঠের আনুমানিক...

শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের জন্য ছয়টি ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আজ ১৩তম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে পাবনা-৫...

পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ সোমবার নিজ কার্যালয়ে...

সর্বশেষ

আগ্রাবাদে সেগুন কাঠসহ আটক ৫

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১৭০ ঘনফুট অবৈধ...

শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের জন্য...

পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘পলিটিক্যাল...

শেখ হাসিনার আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনার...

ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ ডাচেস সোফির

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য...

কপ৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১-এ...