সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সীতাকুণ্ড মডার্ণ হসপিটাল আয়োজিত স্বাস্থ্য বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

- Advertisement -
Single page 1st Paragraph

সীতাকুণ্ড মডার্ণ হসপিটাল লিমিটেড এর উদ্যোগে তৃণমূল মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত স্বাস্থ্য বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২৯ নভেম্বর বুধবার মডার্ণ হসপিটাল মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড মডার্ণ হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান ডাঃ আফরোজা তালুকদার। পরিচালক মোঃ সাইফুর রহমান শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট সীতাকুণ্ড উপজেলার কমিশনার ও সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আবু রাশেদ মোঃ শের আখতার, সীতাকুণ্ড মডার্ণ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ খালেদ মোশাররফ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সদস্য সাইফুল ইসলাম রুবেল, মডার্ণ হসপিটাল লিমিটেডের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আলমগীর হোসেন, ডাঃ মোঃ সাঈদ ছালাম রাহাত ও বিশিষ্ট লেখক প্রভাষক মোঃ এখলাস। প্রধান অতিথি বলেন- সীতাকুণ্ড মডার্ণ হসপিটাল লিমিটেডের ভিন্নধর্মী এই আয়োজন অসাধারণ ও প্রশংসনীয় উদ্যোগ। এই ধরণের আয়োজন সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির ভূমিকা রাখবে।

তিনি বলেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের তৃণমূল মানুষের স্বাস্থ্যসেবা শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। সেলক্ষ্যে গড়ে তোলেন ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক। স্থাপন করেন সরকারি বেসরকারি মিলিয়ে ১১১টি মেডিকেল ও ডেন্টাল কলেজ। বঙ্গবন্ধু কন্যা চারবার দেশ পরিচালনার মধ্য দিয়ে দেশের স্বাস্থ্যব্যবস্থা ও মেডিকেল শিক্ষার প্রভুত উন্নতি করেছেন। এ ধারা অব্যাহত থাকলে অবশ্যই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন কোন কঠিন বিষয় হবে না। অনুষ্ঠানে বিজয়ী ১০ জনের হাতে প্রাইজমানি, ক্রেস্ট, সনদ ও একবছর মেয়াদি হেলথ্ কার্ড তুলে দেন অতিথিবৃন্দ।

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...