বুধবার, ২৪ জুন ২০২৬

মাহতাব-নাছিরের কাছে ছুটে গেলেন নওফেল, করলেন প্রস্তাবক-সমর্থক

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের কাছে গিয়ে দোয়া নিয়েছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। টানা দ্বিতীয়বার দলের মনোনয়ন পাওয়া এই রাজনীতিক চট্টগ্রামে ফিরেই এ দুই শীর্ষ নেতার কাছে যান। আজ বুধবার বেলা ১২টার দিকে মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রথমে নগরীর আগ্রাবাদে আ জ ম নাছির উদ্দীনের ব্যবসায়িক কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। নওফেলকে নাছিরকে বুকে জড়িয়ে নেন। নগর আওয়ামী লীগের আরও কয়েকজন নেতাসহ দু’জন একসঙ্গে আধাঘণ্টারও বেশিসময় কাটান এবং নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলাপ করেন।
নওফেলের নির্বাচনি এলাকা চট্টগ্রাম-৯ (কোতোয়ালি, বাকলিয়া, চকবাজার) থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন আ জ ম নাছির উদ্দীনও। মনোনয়ন না পেলেও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আ জ ম নাছির উদ্দীন দলের প্রার্থী নওফেলের পাশে আগের মতোই থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বলে উপস্থিত নেতারা জানিয়েছেন।
এরপর নওফেল যান নগরীর দামপাড়ায় মাহতাব উদ্দিন চৌধুরীর বাসভবনে। প্রবীণ মাহতাবের পায়ে হাত দিয়ে সালাম করে দোয়া নেন নওফেল। এ সময় মাহতাব বলেন, ‘নওফেল একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। তাকে নির্বাচিত করার জন্য আমরা সবাই নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে মাঠে থাকব। নওফেলকে বিজয়ী করে আমরা কোতোয়ালি আসন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেব।’
জানা গেছে, সাক্ষাতের সময় প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেলের মনোনয়ন পত্রে প্রস্তাবক হিসেবে মাহতাব উদ্দিন চৌধুরী এবং সমর্থক হিসেবে আ জ ম নাছির উদ্দীন সই করেন।
জানতে চাইলে মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘দু’জন আমার চাচা, আমার পিতৃতুল্য নেতা। চট্টগ্রামে উনাদের নেতৃত্বেই আমরা রাজনীতি করি। যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে আবারও প্রার্থী করেছে, সেজন্য আমি উনাদের দোয়া নিতে গিয়েছিলাম। দুজন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সহচর। উনাদের নেতৃত্বে, উনাদের অধীনেই আমি ভোটের লড়াইয়ে অবতীর্ণ হব। উনাদের একজন আমার মনোনয়ন পত্রের প্রস্তাবক, আরেকজন সমর্থক।’
নওফেলের সঙ্গে যাওয়া নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান বলেন, ‘মাহতাব ভাই এবং নাছির ভাই আমাদের চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতা। আমাদের দলের প্রার্থী স্বাভাবিকভাবেই উনাদের কাছে গিয়েছেন। অত্যন্ত আন্তরিকভাবে নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার সকালে আমরা মাহতাব ভাই-নাছির ভাইয়ের নেতৃত্বে প্রার্থীদের সঙ্গে নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে মনোনয়ন পত্র দাখিল করব।’
চট্টগ্রাম নগরীর টানা ১৭ বছরের মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে কোতোয়ালি আসন থেকে প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন নওফেল। তরুণ এই সংসদ সদস্য মন্ত্রিসভায় শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই বিভাগের সব খবর

মালয়েশিয়ার বন্ধুত্বে আমরা গভীরভাবে অভিভূত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় তাঁর প্রথম বিদেশ সফরে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য সে দেশের সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এই...

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

সর্বশেষ

মালয়েশিয়ার বন্ধুত্বে আমরা গভীরভাবে অভিভূত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় তাঁর প্রথম বিদেশ সফরে উষ্ণ...

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...