সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম-১৩ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ভূমিমন্ত্রী জাবেদ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন টানা তিন বারের সংসদ সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

আজ বুধবার (২৯ নভেম্বর) বেলা ১২টার পর আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইশতিয়াক ইমনের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী রণি, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার প্রমুখ।

এদিকে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির মনোনয়ন পত্র জমা দেওয়ার খবরে আনোয়ারা-কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠনের হাজার হাজার নেতা আনোয়ারা ডিগ্রী কলেজ মাঠে থেকে উপজেলা পরিষদের বাইরে জড়ো হয়ে আনন্দ উৎসবে মেতে উঠে।

এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। মনোনয়ন পত্র জমা দেওয়ার পর দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ভূমিমন্ত্রী বলেন, দেশের শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহবান জানান তিনি। পুরো দেশে নির্বাচনের হাওয়া বইছে। মানুষ ভোটের উৎসবে মাতোয়ারা। ইনশাআল্লাহ আমি এলাকার উন্নয়নে কাজ করেছি। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তার আগে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি হাইলধরে তাঁর পিতা প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবীদ আখরুজ্জামান চৌধুরী বাবুর কবর জিয়ারত করে মনোনয়ন পত্র জমা দেন।

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...