রবিবার, ১ নভেম্বর ২০২৬

জঙ্গল সলিমপুরে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকা থেকে মোঃ আলমগীর হোসেন (৩২) নামে এক যুবদল নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশ তার দেহ তল্লাশি করে ১টি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।

তিনি জঙ্গল সলিমপুর ছিন্নমূল ৮নং সমাজের এলাকার মৃত নুরুল আলমের ছেলে এবং সলিমপুর ইউনিয়নের ওয়ার্ড যুব দলের সিনিয়র সহ-সভাপতি।

পুলিশ জানায়, গতকাল সোমবার ভোররাতে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই শামিউর রহমানের নেতৃত্বে সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর, ৮নং সমাজ, পাথরীঘোনা জান্নাত স্টোরের পশ্চিম পাশে রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তার দেহ তল্লাশি করে একটি অত্যাধুনিক ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে রোকন বাহিনীর সক্রিয় অস্ত্রধারী সন্ত্রাসী হিসাবে পরিচয় দেয়।

এছাড়াও আমাদের প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও স্থানীয় ভাবে জানা যায়, রোকন বাহিনীর সলিমপুর ইউনিয়নসহ আকবরশাহ, পাহাড়তলী এলাকায় নিয়মিত ভূমি দখল, সন্ত্রাসী রাজত্ব, চাঁদা কায়েম করার জন্য ৪২জন অস্ত্রধারী প্রশিক্ষিত সন্ত্রাসী বাহিনী রাজত্ব করে যাচ্ছে। উল্লেখ্য যে, আমি অত্র থানায় যোগদানের পর থেকে উক্ত ৪২ জনের মধ্যে থেকে ৮ জনকে অস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
আসামীকে জিজ্ঞাসাবাদে জানান,অবরোধ চলাকালীন মেট্রোপলিটন এলাকায় গাড়ি ভাংচুর আগুন দেয়ার সাথে রোকন মেম্বারের নির্দেশে সে প্রত্যক্ষ ভাবে জড়িত ছিল।

ওসি জানান, ধৃত আসামীর বিরুদ্ধে ভাংচুর, ডাকাতি, দুস্যতা, বিস্ফোরক, নাশকতাসহ ১০টির অধিক মামলা রয়েছে। আজ দুপুরে গ্রেপ্তার আলমগীর হোসেনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের সব খবর

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ এ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনার জন্য পরিকল্পনা...

সর্বশেষ

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সিওসি ৮৬’র বন্ধুসভা

সিওসি ৮৬’র ১৮৯ তম মাসিক বন্ধু সভা প্রেসক্লাব বিল্ডিং–এর...

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য...

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...