সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত এমপি নদভী

- Advertisement -
Single page 1st Paragraph

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ৩য় বারের মত নৌকার মনোনয়ন পেয়ে লোহাগাড়ায় পৌঁছে নেতাকর্মী ও সমর্থকদের ভালবাসায় সিক্ত হলেন বর্তমান সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে কয়েক শতাধিক গাড়ির বহর নিয়ে লোহাগাড়ায় পৌঁছালে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

লোহাগাড়ায় পৌছে প্রথমে তিনি তার মরহুম পিতা মাওলানা ফজলুল্লাহর কবর ও প্রধানমন্ত্রীর প্রয়াত সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোঃ জয়নুল আবেদিন বীর বিক্রমের কবর জেয়ারত এবং হযরত শাহ ছাহেব কেবলার কবর জেয়ারত করেন।

এ সময় লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইদ্রিস, প্রচার-প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি নুরুচ্ছাফা চৌধুরী, সহ-সভাপতি নিবাস দাশ সাগর, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ জহির উদ্দিন, কলাউজান ইউপি চেয়ারম্যান এম.এ ওয়াহেদ, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফজলে এলাহি আরজু, যুবলীগের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য বাদশা খালেদ, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সাজ্জাদ হোসেন মিনহাজ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরীসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

নৌকা মনোনয়ন পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে প্রফেসর ড.আবু রেজা মুুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, তিনি আমাকে তৃতীয়বারের মতো নৌকা প্রতীকে মনোনয়ন দিয়ে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন পাশাপাশি আমি সাতকানিয়া লোহাগাডা সকল নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি নির্বাচিত হলে সাতকানিয়া-লোহাগাড়ার মানুষের সেবায় পূর্বের মত নিজেকে নিয়োজিত রাখবো।

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...