শনিবার, ১ আগস্ট ২০২৬

জিম্মি মুক্তি না পর্যন্ত যুদ্ধবিরতি স্থায়ী হবে : ফ্রান্স

- Advertisement -
Single page 1st Paragraph

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ক্রমবর্ধমান আহ্বানের কথা উল্লেখ করে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী রোববার বলেছেন, হামাস সব জিম্মিকে মুক্তি না দেয়া পর্যন্ত চার দিনের যুদ্ধবিরতি স্থায়ী হবে বলে ফ্রান্স আশা করছে।
ইসরায়েলে ৭ অক্টোবরের হামাসের নজিরবিহীন হামলার ধারাবাহিকতায় প্রায় সাত সপ্তাহের লড়াইয়ের পর শুক্রবার থেকে শুরু যুদ্ধবিরতি চলাকালে হামাস রোববার ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে জিম্মিদের তৃতীয় দলকে মুক্তি দিয়েছে। খবর এএফপি’র।
তবে শুক্রবার থেকে শুরু যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর হামাসকে ধ্বংস করার লক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল।
হামাসের আরও অনেককে জিম্মি করে রাখা ও কয়েক সপ্তাহের ইসরায়েলি বোমাবর্ষণ ও অবরোধের পর গাজার জনগণ মারাত্মক মানবিক সংকটে ভোগার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতির আহ্বান জানানো পক্ষগুলোর সাথে একযোগে মেয়াদ বাড়ানোর আহ্বান জানাচ্ছেন।
ফরাসী পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা বিএফএমটিভি’কে বলেছেন, ‘আমরা আমাদেরও সব জিম্মিদের মুক্তি দাবি করছি। এই লক্ষে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো যথার্থ, সহায়ক ও প্রয়োজনীয়।’
কলোনা বলেন, কোন ফরাসি বন্দীকে এখনও মুক্তি দেয়া হয়নি। তবে তারা এ ব্যপারে বেশ আশাবাদী ছিলেন।
তিনি বলেন, কাতারের সঙ্গে আলোচনার মাধ্যমে তালিকা তৈরি করা হয়। কিন্তু, হামাস তালিকাগুলোর মধ্যে থেকে বাছাই করে মুক্তি দিয়েছে।
ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, ৭ অক্টোবর দেশের ইতিহাসে ভয়াবহ হামলা চালিয়ে ১২শ’ জনকে হত্যা করে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
হামাস কর্তৃপক্ষের মতে, বিধ্বংসী ইসরায়েলি সামরিক অভিযানে গাজায় হাজার হাজার নারীও শিশুসহ প্রায় ১৫ হাজার লোক নিহত হয়েছে। এদের বেশিরভাগ বেসামরিক নাগরিক।
হামাসের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তাদের ইসলামি আন্দোলন বর্তমান যুদ্ধবিরতির প্রাথমিক মেয়াদ শেষ হওয়ার তারিখ ছাড়িয়ে চার দিন পর্যন্ত বাড়াতে ইচ্ছুক।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...