বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

এইচএসসির ফলাফলে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে

- Advertisement -
Single page 1st Paragraph

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবারো এগিয়ে রয়েছে মেয়েরা।
এবছর সকল শিক্ষাবোর্ডে ছাত্রদের চেয়ে ৩ দশমিক ৮১ শতাংশ ছাত্রী বেশী পাস করেছে এবং ৬ হাজার ১৩৫ জন বেশী ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।
আজ রোববার শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণার সময় এই তথ্য জানান।
প্রকাশিত এইচএসসির ফলাফলে দেখা গেছে, ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে মোট পাসের হার ৭৫ দশমিক ৯০ শতাংশ। এরমধ্যে, মেয়েদের পাসের হার ৭৮ দশমিক ৬১ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৭২ দশমিক ৯১ শতাংশ।
এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫৭ হাজার ৯১৫ জন। এরমধ্যে ছাত্র ছিল ৬ লাখ ৮৯ হাজার ২৩ জন এবং ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছিল ৬ লাখ ৬৮ হাজার ৮৯২ জন। অর্থাৎ এবছর মেয়েদের চেয়ে ছেলেরা পরীক্ষায় অংশ নিয়েছিল বেশি। তবে পাসের সংখ্যা ও তুলনামূলক হারে মেয়েরাই রয়েছে এগিয়ে।
বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর তথ্য অনুযায়ী, গত ২০১০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ছেলেদের তুলনায় মেয়েরা পরীক্ষায় এগিয়ে থাকছে। অন্যদিকে টানা তৃতীয়বারের মতো জিপিএ-৫ অর্জনের দিক দিয়েও মেয়েরা এগিয়ে রয়েছে।

এই বিভাগের সব খবর

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং দলের সাবেক চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম...

সর্বশেষ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও...

সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট নাসিরাবাদ এলাকায় ‘সিটি রাজবাড়ী...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

বোতলজাত সয়াবিন তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি...