শনিবার, ১ আগস্ট ২০২৬

‘মুক্তি উদযাপন করছে না’ ইসরায়েলি বন্দি

- Advertisement -
Single page 1st Paragraph

হামাসের হাতে অপহৃত শুক্রবার মুক্তি প্রাপ্ত ইসরায়েলি পরিবারের এক ব্যক্তি বলেছেন, তিনি খুশি তবে গাজা উপত্যকায় এখনও বন্দী থাকা সকলকে মুক্তি না দেওয়া পর্যন্ত কোন উৎসব উদযাপন করবেন না।
হামাস ফিলিস্তিনি ভূখন্ডে যুদ্ধবিরতির প্রথম দিনে ১৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়। হামাসের যোদ্বারা ৭ অক্টোবর ইসরায়েলে অভিযান চালিয়ে ২৪০ জন জিম্মির মধ্যে ২৯ জনকে মুক্তি দিয়েছে। খবর এএফপি’র।
ইয়োনি আশের সেদিন তেল আবিবের কাছে বাড়িতে ছিলেন। হামলার সময় তার স্ত্রী ডোরন আশের কাটজ (৩৪), এবং দুই ও চার বছর বয়সী তাদের দুই সন্তানকে নিয়ে ডোরনের নিহত মা এফ্রাত কাটজকে দেখতে যাওয়ার পথে অপহরণ হয়।
শুক্রবার সন্ধ্যায় জিম্মি পরিবার ফোরামের প্রকাশিত এক ভিডিওতে আশের বলেন, ‘আমি খুশি যে আমি আমার পরিবারকে ফিরে পেয়েছি। এটি আনন্দ অনুভব করার মতো ও অশ্রু ঝরানোর মতো মানবিক বিষয়’ ‘তিনি বলেন, ‘তবে আমি উদযাপন করছি না। শেষ জিম্মি ঘরে না ফেরা পর্যন্ত আমি কোন উৎসব উদযাপন করছি না।
আমাদের সন্তান, বাবা, মা, বোনেরা বর্তমানে জিম্মি। ‘এমন কিছু মানুষ আছে যাদের হৃদয় এই সময়ে ভেঙ্গে যাচ্ছে এবং আমি প্রতিটি জিম্মির ঘরে ফেরা নিশ্চিত হতে চাই।’
নবায়নযোগ্য চুক্তি বন্দিদের মুক্তির দিকে পরিচালিত করবে। চার দিনের মধ্যে গাজায় বন্দী ৫০ জন জিম্মিকে মুক্তি দিতে হবে। সেইসাথে ইসরায়েল ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দিতে হবে।
মিশর ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার নেতৃত্বদানকারী কাতার জানিয়েছে, দশ থাই জিম্মি ও একজন ফিলিপিনোকেও একটি পৃথক চুক্তিতে শুক্রবার মুক্তি দেওয়া হয়েছে।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...