শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে আওয়ামী লীগের ভোট প্রার্থনা ট্রেইনার প্রশিক্ষণ কর্মশালা

- Advertisement -
Single page 1st Paragraph

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ভোট প্রার্থনা ট্রেইনার প্রশিক্ষণ কর্মশালায় আয়োজন করেছে। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবস্থ বঙ্গবন্ধু হলে ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক এ কর্মশালায় ৭ জানুয়ারির আগে ভোটারদের কাছে কমপক্ষে ৮-১০ বার যাওয়া এবং তাদের মন জয় করা এবং সরকারের নানামুখী প্রণোদনায় উপকারভোগী ৩ কোটি মানুষের কাছে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক সুরক্ষা বলয় ব্যাখ্যা করার পরামর্শ দেয়া হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষ মানসিকভাবে গণতন্ত্রপ্রেমী এবং নির্বাচনমুখী। নির্বাচন ছাড়া কোনভাবেই ক্ষমতার বদল হতে পারে না। নির্বাচনের মাধ্যমে জনগণ যে দলকে রায় প্রদান করবে তারাই ক্ষমতায় যাবে। আওয়ামী লীগ অবৈধ পন্থায় অসাংবিধানিকভাবে ক্ষমতায় আরোহণ করেনি। বরং বিএনপি অসাংবিধানিকভাবে এবং পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে। তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সুকৌশলে অবৈধপথে ক্ষমতা দখল করে কিছু উচ্ছিষ্ট ভোগীকে নিয়ে বিএনপি নামক যে দলটি গঠন করেছেন তার ক্ষমতার উৎস বন্দুকের নল, আর আওয়ামী লীগের উৎস জনগণ।
কর্মশালার উদ্বোধক চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, আমাদেরকে বিবেকের দায়বদ্বতা নিয়ে ভোটারদের ঘরে ঘরে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে যে অর্জনগুলো সাধিত হয়েছে তার ফিরস্তি ভোটারদের জানাতে হবে। পাশাপাশি বিএনপি-জামাত জোট ক্ষমতায় থেকে কি অপকর্ম করেছে সেগুলোও ভোটারদের অবগত করতে হবে।
তিনি আরো বলেন, বিএনপি নির্বাচনে না এলে আমাদের কিছু যায় আসে না। নির্বাচন সংবিধানসম্মতভাবেই স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে কেউ যদি বাধা দিতে আসে তাহলে তাদের নিশ্চিহ্ন হতে হবে।
তিনি কর্মশালায় অংশগ্রহণকারী ট্রেইনারদের প্রশিক্ষণে একজন দক্ষ রাজনৈতিক কর্মী হিসেবে ভোট কেন্দ্রে অর্পিত দায়িত্ব পালনের আহবান জানান। কর্মশালার সমন্বয়কারী ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় আরো বক্তব্য রাখেন সুফি ফারুক ইবনে আবু বক্কর, সৈয়দ ইমাম বাকের, টিকু চাকমা, জয়জিৎ দত্ত প্রমুখ।

এই বিভাগের সব খবর

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে বক্তারা বলেছেন, শিশুসাহিত্যে এই সময়ে সৃজনশীলতার ধারাবাহিকতায় উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে। তবে শিশুসাহিত্যকে সমকালীন হতেই...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা গেলে দেশটির বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

সর্বশেষ

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...